সম্পর্ক আড়াল করতে প্রেমিক রাজকে তিন বছর রাখি পরিয়েছিল সোনম

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: মধুচন্দ্রিমায় গিয়ে প্রেমিক রাজ কুশয়াহার সঙ্গে হাত মিলিয়ে স্বামী রাজা রঘুবংশীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার অভিযোগে পুলিশের জালে সোনম রঘুবংশী। বোনের এমন কৃতকর্মে বেজায় অস্বস্তিতে সোনমের ভাই গোবিন্দ সিংহ। বুধবার (১১ জুন) নিহত ভগ্নিপতি রাজা রঘুবংশীর বাড়িতে গিয়ে তাঁর মাকে সান্ত্বনা জানানোর পাশাপাশি ফোনের ফাঁসির দাবিও জানিয়েছেন।

রাজা রঘুবংশীর মা ও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে দেখা করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোবিন্দ সিংহ বলেন, ‘সোনমের সঙ্গে যে রাজের ভালবাসার সম্পর্ক ছিল তা বিন্দুমাত্র বুঝতে পারিনি। বরং তিন বছর রাখিবন্ধনের দিন রাজের হাতে রাখি পরিয়েছিল সোনম ভাই হিসাবেই ওই রাখি পরানো হয়েছিল। কিন্তু ভাই হিসাবে যার হাতে রাখি বেঁধেছিল তার সঙ্গে যে মন দেয়া-নেয়ার সম্পর্ক ছিল তা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। মনে হয় আমাদের বিভ্রান্ত করার জন্য ওই কৌশল নিয়েছিল।’

ভগ্নিপতি রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডের সঙ্গে তাদের পরিবারের বাকি সদসদের কোনও যোগসূত্র নেই বলে দাবি করে গোবিন্দ বলেন, ‘আমরা কেউ কল্পনাও করতে পারিনি সোনম এমন পথ বেছে নেবে। গাজিয়াবাদে পুলিশের কাছে আত্মসমর্পণ করার পরে আমি দেখা করতে গিয়েছিলাম। মাত্র ২ মিনিট কথা হয়েছিল। স্বামীর খুনের সঙ্গে জড়িত থাকার থাকার কথা অস্বীকার করেছিল। রাজা রঘুবংশীকে নৃশংস খুনের পিছনে যেই জড়িত থাকুক না কেন, আমি চাই তার ফাঁসি হোক। চরম সাজা হোক।’ এদিন নিহত রাজা রঘুবংশীর মা উমা রঘুবংশী ও ভাই বিপিন রঘুবংশীর সঙ্গেও আলাদা করে কথা বলেন গোবিন্দ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের