স্কুল খুলেই বিপত্তি, করোনা আক্রান্ত ১১ পড়ুয়া

কর্তৃপক্ষের হস্তক্ষেপে সঙ্গে সঙ্গেই বন্ধ করা হয়েছে ওই স্কুল। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্কুল খুলতেই বিপত্তি। করোনা আতঙ্কের জেরে প্রায় দেড় বছর ধরে দেশজুড়ে বন্ধ ছিল সমস্ত স্কুল, কলেজ। কিন্তু সম্প্রতি দেশের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় চলতি মাস থেকেই ধীরে ধীরে আবার খুলছে স্কুল, কলেজের দরজা। অনলাইন ক্লাস ছেড়ে আবারও স্কুলমুখো হয়েছে পড়ুয়ারা। কিন্তু তাতেই বিপত্তি। জানা যাচ্ছে জয়পুরের একটি স্কুলের অন্তত ১১ জন ছাত্রছাত্রী সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। স্কুল খোলার জেরেই যে এই বিপত্তি সেকথা বলা বাহুল্য। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কর্তৃপক্ষের হস্তক্ষেপে সঙ্গে সঙ্গেই বন্ধ করা হয়েছে ওই স্কুল। 

জানা যাচ্ছে , রাজস্থানের জয়পুরের জয়শ্রী পেরিওয়াল স্কুলের ১১ জন শিশু সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। একই স্কুলের এত শিশু একসঙ্গে করোনা আক্রান্ত হওয়ায় কার্যত নড়েচড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ এবং ইতিমধ্যেই ওই স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই ১১ জন করোনা আক্রান্ত শিশুর সান্নিধ্যে এসেছেন যে সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা তাঁদেরও চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানোর কাজ শুরু হয়েছে। 

উল্লেখ্য, রবিবারই তেলেঙ্গানায় একই ঘটনা ঘটেছে। রবিবার তেলেঙ্গানার খাম্মাম জেলার সরকারি আবাসিক স্কুলের ২৮ জন ছাত্রী করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ওই রাজ্যের স্বাস্থ্য মন্ত্রককে পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী