রাজস্থানে রঙের কারখানায় ভয়াবহ আগুন, জীবন্ত দগ্ধ তিন শিশুসহ ৪

পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় যে ৪ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩ টি শিশু রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানে রঙের কারখানায় ভয়াবহ আগুন। আর সেই আগুনে জীবন্ত ঝলসে মৃত্যু হল তিন শিশুসহ ৪ জনের। রবিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরের জামওয়ারমগড় এলাকায়। জানা যাচ্ছে ওই এলাকায় বেশ কয়েকটি থিনার এবং রঙের কারখান রয়েছে। তার মধ্যেই একটি ছোট কারখানায় এদি ন দুপুরে হঠাৎ আগুন লেগে যায়। ওই কারখানার মধ্যে বহু রাসায়নিক এবং দাহ্য পদার্থ মজুত থাকায় আগু খুব দ্রুত ছড়িয়ে পড়ে। 

পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় যে ৪ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩ টি শিশু রয়েছে। মৃতরা প্রতেকেই ওই কারখানার শ্রমিক এবং তাঁদের শিশু বলে জানা গিয়েছে। এলাকাবাসীরা জানিয়েছেন ওই কারখানার অধিকাংশ শ্রমিক মহিলা হওয়ায় তাঁরা বেশীরভাগ সময়েই তাঁদের সঙ্গে তাঁদের সন্তানদের ওই কারখানায় ইয়ে আসতেন। রবিনার দুপুরে যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন ওই ৪ জন কারখনার মধ্যেই আটকে পড়ে এবং জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। 

অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে ষ্টেশন হাউজ অফিসার যোগেন্দ্র সিং জানিয়েছেন, এই দুর্ঘটনায় ওই ৪ জন ছাড়াও আরও দুজন আহত হয়েছেন। আহতরাও ওই কারখানার শ্রমিক বলে জানা গিয়েছে। তাঁদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিকটবর্তী এসএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।   

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6