পুত্রবধূর মৃত্যুশোক সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন শ্বশুর

পুত্রবধূর মৃত্যু সইতে না পেরে বিরহ-যন্ত্রণায় মারা গেলেন শ্বশুর। মূহুর্তেই শেষ হয়ে গেল একই পরিবারের দুইজন সদস্য।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুত্রবধূর মৃত্যু সইতে না পেরে বিরহ-যন্ত্রণায় মারা গেলেন শ্বশুর। মূহুর্তেই শেষ হয়ে গেল একই পরিবারের দুইজন সদস্য। ঘটনাটি ঘটেছে, রাজস্থানের ধোলপুর জেলার বারি মহকুমার কুহাওয়ানি গ্রামে। যেখানে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেলেন পুত্রবধূ এবং তাঁর কাকা-শ্বশুর। স্বাভাবিকভাবেই এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, সম্প্রতি এই গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত ডাক সুপারিনটেনডেন্ট মুরারি মীনার ৬০ বছর বয়সী স্ত্রী মায়া দেবী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

মৃত মায়া দেবীর ছেলে সুরেশ মীনা দিল্লিতে সরকারি শিক্ষক হিসেবে কর্মরত। তাঁর আগমনের অপেক্ষায় ছিলেন তাঁর পরিবার, তিনি আসলেই তাঁর মায়ের দাহ করা হবে, সেই অনুযায়ী প্রস্তুতি চলছিল। কিন্তু তার মধ্যেই শোনা যায়, মায়া দেবীর মৃত্যুর কথা শুনেই তাঁর বাড়িতে ছুটে যান তাঁর ৭৭ বছর বয়সী কাকা শ্বশুর গুলাব সিং মীনা। মৃত পুত্রবধূকে দেখা মাত্রই হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মায়াদেবীর কাকাশ্বশুর গুলাব সিংহ। তাৎক্ষণিকভাবে তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে জানানো হয় গুলাব সিংহ হৃদরোগ আক্রান্ত হয়েছেন। এরপর তাঁকে গুরুতর অবস্থায় ধোলপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও তাঁর অবস্থার অবনতি হলে জেলা হাসপাতাল থেকে গোয়ালিয়র হাসপাতালে রেফার করা হয়।

সেখানেই মৃত্যু হয় মায়াদেবীর কাকাশ্বশুরের। ১২ ঘন্টার মধ্যেই একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে। জানা গিয়েছে, গুলাব সিংহ মীনা কয়েক মাস ধরেই আধ্যাত্মিক জীবনযাপন করছিলেন এবং গ্রামের কাছেই একটি কুটিরে বসবাস করতেন তিনি। পুত্রবধূর মৃত্যুর দুঃখজনক সংবাদ পেয়ে তিনি তার বাড়িতে এসেছিলেন। দুর্ভাগ্যবশত, তাঁরও জীবনও স্তব্ধ হয়ে গেল। উভয় মৃত ব্যক্তিকেই গ্রামেই দাহ করা হয়েছে। তাঁদের শেষকৃত্যে সামিল ছিলেন গোটা গ্রাম।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6