মনোনয়ন জমা দিয়ে মাদার টেরেজার প্রসঙ্গ টানলেন রাজীব, মনোনয়ন জমা বাকিদেরও

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যসভার মনোনয়ন জমা দিতে এসে মাদার টেরেজার প্রসঙ্গ টেনে আনলেন প্রাক্তন আইপিএস রাজীব কুমার। বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে বিধানসভায় হাজির হয়েছেন তিনি। এরপরেই মুখ্য সচেতকের ঘরে যান রাজীব কুমার। তিনি এতদিন ধরে আইপিএসের দায়িত্ব সামলেছিলেন, এখন একজন রাজনীতিক।

মনোনয়ন জমার পরে নিজের দায়িত্বের কথা বলতে গিয়েই মাদার টেরেজার প্রসঙ্গ টেনে আনেন তিনি। তাঁর কথায়, মাদার টেরেজার একটা কথা তিনি খুব বিশ্বাস করেন। ঈশ্বর তাঁকে এমন কোনও দায়িত্ব দেবেন না, যেটা তিনি সামাল দিতে পারবেন না। অর্থাৎ, তাঁর ক্ষমতা অনুযায়ী ঈশ্বর তাঁর জন্য কাজ ঠিক করে দেবেন। এতদিন যেভাবে কাজ করেছেন, দায়িত্ব সামলেছেন, এবারও সেই কাজ তিনি করবেন। অর্থাৎ আইপিএস হিসেবে যেভাবে নিজের দায়িত্ব নিষ্ঠা নিয়ে করে এসেছেন, তেমন রাজ্যসভাতেও  তাঁকে যে দায়িত্ব দেওয়া হবে, তা পালন করবেন তিনি। রাজীব কুমারের পাশাপাশি এদিন মনোনয়ন জমা দিলেন তৃণমূলের বাকি ৩ জন প্রার্থীও। অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মানেকা গুরুস্বামী, এবং বাবুল সুপ্রিয়ও এসেছিলেন বিধানসভায়। তাঁরাও জমা করেছেন মনোনয়ন। এদিন তাঁদের সঙ্গে হাজির ছিলেন অরূপ বিশ্বাস। 

অন্যদিকে, বৃহস্পতিবার রাজ্যসভার মনোনয়ন জমা দিতে বিধানসভায় উপস্থিত হয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। উপস্থিত রয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তৃণমূলের ৪ জনের সঙ্গে তিনিও এদিন মনোনয়ন জমা দিচ্ছেন। শুক্রবার রয়েছে স্ক্রুটিনি। আগামী ১৬ মার্চ রাজ্যসভার ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত কোনও অতিরিক্তপ্রার্থী মনোনয়ন জমা দেননি বলেই জানা গিয়েছে।

আগামী ২ এপ্রিল পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত পাঁচজন রাজ্যসভার সাংসদের কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে। রাজ্যসভার মেয়াদ শেষ হবে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। মৌসুম বেনজির নূরের মেয়াদও একই সময় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জানুয়ারি মাসে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করে তিনি কংগ্রেসের যোগদান করেন। তাই সেই আসন আগে থেকেই শূন্য রয়েছে। এবার নতুন করে তৃণমূলের চার সদস্য যাচ্ছেন রাজ্যসভায়।

 

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

রক্ষকই ভক্ষক! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

বদলে গেল ‘দাদাগিরি’র সঞ্চালক, নতুন সফর শুরুর আগে সৌরভের সঙ্গে কী কথা হয়েছে দেবের?

বিশ্বকাপে ভরাডুবি, এবার ইস্তফা দিলেন সৌদি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

জাপানের বিরুদ্ধে নামার আগে অঝোরে কাঁদলেন ভিনিসিয়ুস জুনিয়র, কী হল ব্রাজিলের তারকা ফুটবলারের

তৃণমূল ছাড়লেন পুরুলিয়ার দাপুটে কাউন্সিলর বিভাস রঞ্জন দাস

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের

অভিষেকের বাড়িতে গভীর রাতে কেন পুলিশের হানা? রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি