মাথায় আগুনের কলসি, হাতে মশাল, রাজকোটের মহিলাদের অনন্য গরবা দেখে থমকাল নেটমহল

মাথায় আগুন নিয়ে গরবা, দুই হাতে জ্বলন্ত মশাল নিয়ে দেবী দুর্গার আরাধনা! নবরাত্রি উৎসব মানেই চারদিকে আলোর রোশনাই, আনন্দ ও ভক্তির এক অপূর্ব সমাহার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাথায় আগুন নিয়ে গরবা, দুই হাতে জ্বলন্ত মশাল নিয়ে দেবী দুর্গার আরাধনা! নবরাত্রি উৎসব মানেই চারদিকে আলোর রোশনাই, আনন্দ ও ভক্তির এক অপূর্ব সমাহার। এমন আবহে গুজরাতের রাজকোট থেকে সামনে এল এক রোমাঞ্চকর ও অনন্য গরবা পরিবেশনা, যা দেখে মনোমুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। চিরাচরিত রীতির বাইরে গিয়ে এখানকার মহিলারা মাথায় জ্বলন্ত আগুনের কলসি ও হাতে মশাল নিয়ে নাচেন।

এই অনন্য দৃশ্য দেখতে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ে। আসলে নবরাত্রির দিনগুলিতে গুজরাতের বিভিন্ন প্রান্তে নানা ধরণের সাংস্কৃতিক ঐতিহ্য ফুটিয়ে তোলার রেওয়াজ আছে। কিন্তু রাজকোটের মহিলাদের এই গরবা পরিবেশন, সবকিছুর থেকে আলাদাভাবে সকলের নজর কাড়ে। এই সময়ে ঐতিহ্যবাহী রঙিন পোশাকে সুসজ্জিত হয়ে মহিলারা তাঁদের মাথার উপর আগুনের শিক্ষা জ্বলতে থাকা মটকা বা কলসি নিয়ে নিখুঁত ছন্দে ঘুরে ঘুরে গরবা নাচেন। প্রথাগত ডান্ডিয়ার পরিবর্তে অনেক শিল্পীকে এই পারফরম্যান্সে হাতে জ্বলন্ত মশাল ধরে অংশ নিতে দেখা যায়। তবে আগুন হাতে নিয়ে গরবার তলে পা মেলানো মুখের কথা নয়। এর জন্যে দীর্ঘ অনুশীলন, কঠোর একাগ্রতা এবং শারীরিক ভারসাম্যের প্রয়োজন হয়। অগ্নিশিখা ও মহিলাদের কপালের মাঝে শুধুমাত্র এক টুকরো কাপড় থাকে। সুতরাং মৃত্যুকে সঙ্গে নিয়েই এই অনন্য গরবা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মহিলারা।

বিগত ১৯ বছর ধরে রাজকোটের বজরং গরবি মণ্ডলে এই অনন্য গরবা অনুষ্ঠিত হয়ে আসছে। নবরাত্রির তৃতীয়, ষষ্ঠ এবং নবম দিনে মেয়েরা এই ঐতিহ্যবাহী গরবা নৃত্যে অংশগ্রহণ করেন। যা গুজরাতের লোক সংস্কৃতির এক দুঃসাহসিক প্রদর্শন। সকল দর্শকদের মনে গভীর চাপ ফেলে। এই বিষয়ে অনুষ্ঠানের আয়োজক ধর্মেন্দ্র সিংহ ঝালা জানিয়েছেন, মহিলাদের এই নাচের সময়ে মঞ্চে সম্পূর্ণ অগ্নি নিরাপত্তার ব্যবস্থা থাকে। তাই এখনও পর্যন্ত কোনও দুর্ঘটনা ঘটেনি। আয়োজকরা এর কৃতিত্ব দেন মাতৃদেবীর আশীর্বাদকে। মাত্র ছয়জন মেয়ে এই বিশেষ রাসলীলায় পরিবেশনের সুযোগ পান। সবাই এই রাসলীলা পরিবেশন করার সুযোগ পায় না। তাঁর জন্যে বেশ কয়েকদিন তাঁদের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। গরবা শিল্পী পিউ চাভাদিয়া ও কাজল চৌ জানিয়েছেন, রাস নৃত্য পরিবেশনের সময় তাঁরা মোটেও ভীত হন না। তাঁদের মনে হয়, যেন স্বয়ং দেবী নবদুর্গা মঞ্চে তাঁদের সঙ্গে উপস্থিত আছেন। এই অনুভূতিই তাঁদের সাহস ও শক্তি জোগায়।

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

পড়াশোনার বয়স নেই! সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার সুশীলা

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৮, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ