দ্বিতীয় দিনেও উপচে পড়ছে রামমন্দিরের ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রামলালার ‘প্রাণ প্রতীষ্ঠ’ অনুষ্ঠানের পর থেকেই উপচে পড়ছে ভিড়।  প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও অযোধ্যার রাম মন্দিরে নেমেছে ভক্তদের দল। অযোধ্যার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ প্রবীণ কুমার জানিয়েছেন, বুধবার সকাল থেকেই মন্দিরে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ। তিনি বলেন, ‘ভিড় অবিরাম থাকলেও প্রস্তুতি সম্পন্ন। আমি দেশবাসীর কাছে আবেদন করতে চাই যে দর্শনের জন্য তাড়াহুড়ো করার দরকার নেই।‘

প্রথমদিন কমপক্ষে ৫ লক্ষ মানুষ রামলালার কাছে পুজো দিতে আসেন। এরফলে তৈরি হয় বিশৃঙ্খলা। ভিড় সামাল দিতে নাজেহাল হতে হয় প্রশাসনকে । কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা।  সেই কারণেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার বড় পদক্ষেপ নিয়েছে। বুধবার থেকেই ভিন রাজ্য থেকে আগত  পুণ্যার্থীদের আসায় রাশ টানা হবে। শুধু তাই নয় অযোধ্যাগামী কোন গাড়িকে প্রবেশ করতে দেওয়া হবে না। মন্দিরের বিশৃঙ্খলা রুখতে বাস আর গাড়ির ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।

অন্যদিকে ভগবান রামের কাছে প্রার্থনা ও দর্শন করার জন্য এদিন ভোর তিনটে থেকেই  মন্দিরের মধ্যে মূল গেট এবং প্রাঙ্গণে ভিড়  হতে শুরু হয় । প্রতিদিন সকাল ৭টা থেকে সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত  জনসাধারণের জন্য খোলা থাকবে রামমন্দিরের দরজা।  এছাড়াও প্রতিদিন  ভোর সাড়ে ছটার সময় মন্দিরে আরতি ও জাগরণ সঙ্গীত হবে। এরপর ফের সন্ধ্যা ৭টা সময় মন্দিরে আরতি হবে। যে সমস্ত ভক্তরা আরতি দেখতে চান, তাঁদের একদিন আগে আরতি দেখার জন্য জায়গা বুক করতে হবে। আরতি দেখতে আসার সময় ভক্তদের স্পেশাল পাস নিয়ে আসতে হবে। এই স্পেশাল পাস ট্রাস্ট অফিস থেকে দেওয়া হবে।

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?