RBI Repo Rate: পুজোর মুখে স্বস্তি আমজনতার, অপরিবর্তিত রেপো রেট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পুজোর মুখে সাধারণ নাগরিককে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার সকালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, অক্টোবর ও নভেম্বর দ্বিমাসিকে আগের মতোই রেপো রেটের হার ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে টানা চতুর্থবারের মতো অপরিবর্তিত থাকল  রেপো রেট। আর রেপো রেট অপরিবর্তিত থাকায় বাড়ি-গাড়ি সহ বিভিন্ন ঋণ নেওয়া সাধারণ মধ্যবিত্তের কাঁধে বাড়তি বোঝা চাপবে না। অর্থা‍ৎ ঋণের মাসিক কিস্তিতে কোনও পরিবর্তন ঘটবে না।

গত বছরের মে মাস থেকে রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট করে বাড়িয়েছিল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধির দহন জ্বালায় জর্জরিত সাধারণ মানুষের উপরে  ওই সিদ্ধান্ত কিছুটা হলেও মড়ার ওপরে খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছিল। চলতি বছরের এপ্রিলে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির প্রথম বৈঠকে রেপো রেট ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জুন মাসে মুদ্রা নীতি কমিটির দ্বিতীয় বৈঠকেও রেপো রেট অপরিবর্তিত রাখা হয়। ফলে স্বস্তির নিশ্বাস ফেলেছিল আম আদমি।

এদিন সকালে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির দ্বিতীয় বৈঠক শেষে গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন,  স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট থাকবে ৬.২৫ শতাংশ। মার্জিনাল স্ট্যান্ডিং ফেলিসিটি রেট ৬.৭৫ শতাংশ ও ব্যাঙ্ক রেটও ৬.৭৫ শতাংশ থাকছে। ফিক্সড রিভার্স রেপো রেট থাকছে ৩.৩৫ শতাংশ। গত অগস্ট মাসে মুদ্রাস্ফীতি ৫.৪ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, মুদ্রাস্ফীতির পূর্বাভাসেও বড় কোনও পরিবর্তন ঘটছে না। ৫.৪ শতাংশই হবে বলে আশা করা হচ্ছে।  

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের