অমানবিক চিকিৎসকরা, হাসপাতালের বাইরে সবজির গাড়িতেই সন্তান প্রসব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানার আম্বালার সরকারি জেলা হাসপাতাল প্রাঙ্গণে সবজির গাড়িতেই সন্তানের জন্ম দিলেন মা।চিকিৎসকেরা তাঁর স্বামীকে সহায়তা না করায় ঠাণ্ডার মধ্যে  সবজির গাড়িতেই সন্তান প্রসব করা হয়।  তার স্বামী বলেন, ‘ঈশ্বরই তাদের বাঁচিয়েছেন । আমি চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের ভগবান মনে করতাম। কিন্তু গত রাতের ঘটনার পর আমি হাসপাতালের কর্মীদের ওপর আস্থা হারিয়ে ফেলেছি।‘

পাঞ্জাবের মোহালি জেলার দাপ্পার শহরের বাসিন্দা ওই ব্যক্তি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসার পর থেকে ধাপে ধাপে দৌড়াচ্ছিলেন। কিন্তু তার জন্য স্ট্রেচার আনতেও কেউ প্রস্তুত ছিল না।অবশেষে হাসপাতালের গেটের কাছে রাস্তায় খোলা জায়গায় সন্তান প্রসব করেন ওই মহিলা। খবরটি ছড়িয়ে পড়তেই হাসপাতাল কর্তৃপক্ষ আতঙ্কিত হয়ে পড়েন। অবশেষে মা ও শিশুকে ভিতরে নিয়ে একটি ওয়ার্ডে ভর্তি করান হয়।

এই পুরো ঘটনাটি বিষয়টি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজকেও জানান হয় । তা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুরো তদন্ত করা হবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে। হরিয়ানার সিভিল হাসপাতালের প্রিন্সিপাল মেডিক্যাল অফিসার সংগীতা সিংলা জানিয়েছেন,’কয়েকদিনের মধ্যেই এই পুরো ঘটনার রিপোর্ট সামনে আসবে। এরপরেই আমরা ওই হাসপাতালকে  সতর্ক করে দেব।‘ ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে হরিয়ানার স্বাস্থ্য দফতর তদন্ত শুরু করেছে।

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

ভরা মেট্রোতে মহিলা সহযাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ, গ্রেফতার বাংলার ক্রিকেট দলের কোচ

সেবাশ্রয় কাণ্ডে এবার তলব অভিষেক ঘনিষ্ঠ চিকিৎসককে, বুধবার হাজিরার নির্দেশ

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তের হাত থেকে শংসাপত্র নিতে রাজি নন পড়ুয়ারা

ভয়ানক দুর্যোগের মুখে চিন, টাইফুন ডলফিনের তাণ্ডবে বাতিল ১৩০০ বিমান, বিপন্ন জনজীবন

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের

অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের