হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

Share:

নিজস্ব প্রতিনিধি: পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেন বহু তরুণ-তরুণী। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ সবসময় সহজ হয় না। ভাল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার জন্য অনেককেই ছেড়ে যেতে হয় নিজের বাড়ি, পরিবার ও পরিচিত পরিবেশ। কেউ পাড়ি দেন অন্য শহরে, কেউ আবার দিনের পর দিন কাটান হস্টেলে। অনেকে থাকেন পেয়িং গেস্ট বা মেসে। তেমনই পড়াশোনার জন্য বাড়ির বাইরে এসে হস্টেলে  থাকছিলেন এক তরুণী। কিন্তু সেই নিরাপদ আশ্রয়কেন্দ্রেই উঠল ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগ। পিজির নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে উঠেছে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের আহমেদাবাদের আনন্দনগর এলাকায় একটি হস্টেলের ছাদে। ইন্টেরিয়র ডিজাইনিংয়ের এক ছাত্রীকে আটকে ধর্ষণের অভিযোগ উঠেছে সেখানে কর্মরত এক নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং আতঙ্কে রয়েছেন হস্টেলে থাকা অন্যান্য ছাত্রীরাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে রাত প্রায় ১০টা নাগাদ। ওই ছাত্রী হস্টেলের ছাদে হাঁটতে গিয়েছিলেন। সেই সময় সেখানে আগে থেকেই হাজির ছিল নিরাপত্তারক্ষী ধর্মসিংহ। অভিযোগ, তরুণী সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্ত তাঁকে বাধা দেয় এবং বন্দি বানিয়ে যৌন নির্যাতন চালায়।

আরও পড়ুন: অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের

ঘটনার পর তরুণীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়েই তদন্তে নামে আনন্দনগর থানার পুলিশ। অভিযুক্তকে খুঁজে বের করতে স্থানীয় পুলিশ, এলসিবি এবং ক্রাইম ব্রাঞ্চের ১০টি দল কাজ শুরু করেছে। তদন্তকারীরা আশপাশের CCTV ফুটেজও খতিয়ে দেখেন। তদন্তের পর অভিযুক্ত ধর্মসিংহকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি উত্তরপ্রদেশের হরদোই জেলায়। 

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তের হাত থেকে শংসাপত্র নিতে রাজি নন পড়ুয়ারা

ভয়ানক দুর্যোগের মুখে চিন, টাইফুন ডলফিনের তাণ্ডবে বাতিল ১৩০০ বিমান, বিপন্ন জনজীবন

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের

গলার নলি কাটা, মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন, ফাঁকা জমি থেকে উদ্ধার বস্তাবন্দী মহিলার দেহ

অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা