জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে খোকা ইলিশ ধরা কমাতে সমুদ্রে জারি ছিল নিষেধাজ্ঞা। যার ফলে তিন মাস ইলিশ ধরতে পারেনি মৎস্যজীবীরা। তারপর নিষেধাজ্ঞা উঠতেই বাধা হয়ে দাঁড়িয়েছিল আবহাওয়া। একের পর এক নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে সমুদ্রে নিষেধাজ্ঞা জারি ছিল। তাই গভীর সমুদ্রে গিয়ে ইলিশ ধরতে পারছিলেন না মৎস্যজীবীরা। বিশেষ করে দিঘাতে সমস্যা হচ্ছিল। আবহাওয়া অনুকূল থাকলেও দিঘার সমুদ্রে চলতি মরশুমে রুপোলি শস্যের খরা ছিল। তবে আজ, রবিবার সেই খরা এক লহমায় কেটে গেল। দিঘার সমুদ্রে জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে উঠে এসেছে ইলিশ।

জানা গিয়েছে, প্রত্যেক ট্রলারে প্রায় ২ টনের কাছাকাছি ইলিশ উঠেছে। ছোট, মাঝারি, বড় মিলিয়ে প্রায় ৩৫-৪০ টন ইলিশ উঠেছে দিঘার মোহনায়। প্রায় ৪০০ গ্রাম থেকে ১২০০,১৩০০ গ্রাম পর্যন্ত ইলিশ জালে উঠেছে। পাইকারি বাজারে এই ইলিশের দাম গড়ে প্রায় ৬০০ টাকা থেকে শুরু করে ১০০০ ও ১২০০ টাকা পর্যন্ত পৌঁছে যাবে বলে অনুমান মৎস্য ব্যবসায়ীদের। দিঘার পাইকারি বাজারে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেই টন টন ইলিশ। খোলা বাজারে আগামী দুদিনের মধ্যে পৌঁছবে রুপোলি শস্যগুলি।

আরও পডুন: গলার নলি কাটা, মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন, ফাঁকা জমি থেকে উদ্ধার বস্তাবন্দী মহিলার দেহ

এই বিষয়ে দিঘা ফিস অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নবকুমার পরড়্যা বলেন, ‘ব্যান পিরিয়ড শেষ হওয়ার পর যখন আমরা প্রথম সমুদ্রে গেলাম, তখন ইলিশ সেভাবে ছিল না বললেই চলে। তারপর মাঝে প্রায় ২৫-৩০ টন ইলিশ উঠেছিল। কিন্তু মাঝে একটা দুর্ঘটনা ঘটে যায়। সেইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগের কারণে মাছ ধরতে যেতে পারছিলেন না মৎস্যজীবীরা। আজ যেসব ট্রলার এসেছে দিঘা মোহনায়, প্রায় ৩০ টনের বেশি ইলিশ নিয়ে এসেছে। এক কেজি ৯০০ গ্রাম ইলিশের দাম ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা। আবার ৬০০, ৭০০ ও ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রায় ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ২৫০ টাকা। তার নিচে ৫০০, ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হয়েছে ৯০০ টাকায়।’

মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষে মৃত ১০, আহত ১৬

চোট সারিয়ে মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না ‘, ভাইরাল ইঞ্জিনিয়ারের মন্তব্য

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধিক্কার AICWA-র

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন