ভয়ানক দুর্যোগের মুখে চিন, টাইফুন ডলফিনের তাণ্ডবে বাতিল ১৩০০ বিমান, বিপন্ন জনজীবন

তাইওয়ানে তাণ্ডব চালানোর পর এবার চিনের দিকে অগ্রসর হচ্ছে টাইফুন ডলফিন। যার ফলে চিনে ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাইওয়ানে তাণ্ডব চালানোর পর এবার চিনের দিকে অগ্রসর হচ্ছে টাইফুন ডলফিন। যার ফলে চিনে ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে। ডলফিনের কোপে ইতিমধ্যেই উত্তর তাইওয়ানে ঝড়-বৃষ্টির ব্যাপক তাণ্ডব শুরু হয়েছে। চিনেও বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। যে কারণে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে চিন প্রশাসন। ইতিমধ্যেই সাংহাইয়ের দুটি বিমানবন্দরে প্রায় ১,৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ বিমান বন্দরের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় ৩ লক্ষ মানুষকে সরিয়ে নিয়েছে। গতকাল, শনিবার টাইফুন ডলফিন চিন থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর তাইওয়ানে ভয়ানক তাণ্ডব চালিয়েছে।

যার প্রভাবে দীপরাষ্ট্রটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে কিছু চিনগামী কয়েকটি ফ্লাইট বাতিল করেছে তাইওয়ানি বিমান সংস্থা। আজ, রবিবার (৯ অগস্ট) সকাল পর্যন্তও ওই অঞ্চলে টাইফুনের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৬২ কিলোমিটার। এখন চিনের দিকে অগ্রসর হচ্ছে ঝড়টি। আবহাওয়া দফতরের মতে, রবিবার গভীর রাতেই ঝড়টি চিনের উত্তর ঝেজিয়াং এবং ফুজিয়ান প্রদেশে আছড়ে পড়বে। যার ফলে অনেক এলাকায় বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে।

চিনা আবহাওয়াবিদরা আরও জানাচ্ছেন, টাইফুনের কোপে আগামী কয়েকদিন চিনে ২০০-৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঝেজিয়াং-এ ভূমিধসের গুরুতর ঝুঁকি রয়েছে। তাই বিপদ এড়াতে লোকজনকে ওই এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। যদিও শনিবার সন্ধ্যায় ঝেজিয়াং কর্তৃপক্ষ তাইঝৌ শহর থেকে প্রায় ৩ লক্ষ ৯০ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। সাংহাই কর্তৃপক্ষ উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে ৩০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে। চিনজুড়ে ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্যে উপযুক্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ