অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের

Share:

নিজস্ব প্রতিনিধি: অভয়ার নামে তৈরি হচ্ছে নতুন ট্রাস্ট। সেই ট্রাস্টের মাধ্যমে পাওয়া অনুদান দিয়ে একটি হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। রবিবার (৯ অগস্ট) অভয়ার স্মরণ অনুষ্ঠানে এই ঘোষণা করেছেন আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথ। তিনি বলেন, ট্রাস্টের মাধ্যমে সংগৃহীত অর্থ কোনও ব্যক্তিগত কাজে ব্যবহার করা হবে না। সেই অর্থ দিয়েই ভবিষ্যতে হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসা পরিষেবা এবং সাধারণ মানুষের উপকারে হাসপাতালটি কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

একই সঙ্গে হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন নিহত চিকিৎসকের মা। তাঁর অভিযোগ, আরজি কর-কাণ্ডের পর নিরাপত্তা বাড়ানোর কথা বলা হলেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। বরং কোথাও কোথাও নিরাপত্তার অবস্থা আরও খারাপ হয়েছে। হাসপাতালে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকার পরও কেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তা নিয়েও তিনি সরব হয়েছেন। তাঁর মতে, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা প্রয়োজন। এদিন তিলোত্তমার মা জানান, মেয়ে গাছপালা খুব ভালোবাসতেন। তাই তাঁর স্মৃতিকে ধরে রাখতে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

তিলোত্তমার স্মরণে এ দিন বিভিন্ন মানুষের মধ্যে চারাগাছও বিলি করা হয়। তাঁর মায়ের কথায়, গাছের মধ্যেই মেয়ের স্মৃতি বেঁচে থাকবে। পরিবেশের সঙ্গে এই স্মৃতিকে জড়িয়ে রাখাই তাঁদের অন্যতম লক্ষ্য। হাসপাতাল তৈরির উদ্যোগ এবং গাছ বিতরণের মতো কর্মসূচির মাধ্যমে নিহত চিকিৎসকের স্মৃতিকে দীর্ঘস্থায়ী করার বার্তা দেওয়া হয়েছে পরিবারের তরফে।

ভয়ানক দুর্যোগের মুখে চিন, টাইফুন ডলফিনের তাণ্ডবে বাতিল ১৩০০ বিমান, বিপন্ন জনজীবন

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের

গলার নলি কাটা, মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন, ফাঁকা জমি থেকে উদ্ধার বস্তাবন্দী মহিলার দেহ

ভাত দিয়ে বানান দুর্দান্ত ইন্দোনেশিয়ান পদ, ‘নাসি গরেং’-এর রেসিপি জানুন

‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

শতায়ু হতে চান? নৈশভোজে পাতে অবশ্যই রাখুন এই খাবারগুলো

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের

অন্তর্বাস পরে প্রকাশ্যে ছোট পর্দার সংস্কারি ‘বহু’, ছবি দেখে ভিমরি খাবেন

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নয়া শর্ত দিল ইরান