Rath Yatra 2024: রথযাত্রার সঙ্গে রসগোল্লার সম্পর্ক গভীর, জানেন কী?

Share:

নিজস্ব প্রতিনিধি : রথযাত্রার সঙ্গে রসগোল্লার সম্পর্ক নাকি গভীর। এর পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। কথিত আছে, রথযাত্রার শেষ দিন নাকি দেবী লক্ষ্মীকে জগন্নাথদেব রসগোল্লা খেতে দিয়েছিলেন। জগন্নাথ দেবের নির্দেশেই নাকি পুরীতে রসগোল্লা তৈরি শুরু হয়।

জানা যাচ্ছে, রথযাত্রার শেষ দিন পুরীতে রসগোল্লা দিবস পালিত হয়। সেদিন প্রভু জগন্নাথের সঙ্গে দেবী লক্ষ্মীকেও রসগোল্লা ভোগ দেওয়া হয়। ওই বিশেষ দিনটিতে রসগোল্লাকে প্রসাদ হিসাবে পাওয়া যায়। কিন্তু রসগোল্লা কীভাবে রথযাত্রার অঙ্গ হয়ে উঠল, তা নিয়ে একটি জনশ্রুতি প্রচলিত রয়েছে। জানা যায়, জ্বর থেকে সেরে ওঠার পর যখন প্রভু জগন্নাথ, সুভদ্রা ও বলরামের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন, তখন লক্ষ্মীকে বলেছিলেন, দুদিনের মধ্যে তাঁরা ঘুরে চলে আসবেন। কিন্তু দুদিনের মধ্যে তো প্রভু জগন্নাথ ফিরলেন, তিন-চার দিন কেটে যায়। শেষ পর্যন্ত পঞ্চম দিনের মাথায় প্রভু জগন্নাথের খোঁজে বের হন দেবী লক্ষ্মী। যেহেতু দেবী লক্ষ্মী প্রভু জগন্নাথকে খুঁজতে পঞ্চমী তিথিতে বেরিয়েছিলেন, তাই সেদিনকে ‘হেরা পঞ্চমী’ নামে পরিচিত।

কথিত আছে, প্রভু জগন্নাথ দেবের খোঁজে যখন দেবী লক্ষ্মী জগন্নাথদেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে পৌঁছোন, তখন দেখেন প্রভু জগন্নাথ সুভদ্রার সঙ্গে বসে মিষ্টি খাচ্ছেন। তখন তাড়াহুড়ো করে গুন্ডিচা মন্দিরে ঢুকতে যান দেবী লক্ষ্মী। সেইসময় নিরাপত্তারক্ষীরা মন্দিরের দরজা বন্ধ করে দেন। এরফলে দেবী লক্ষ্মী আর গুন্ডিচা মন্দিরে ঢুকতে পারেননি। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীমন্দিরের সেবায়তের সঙ্গে গন্ডিচা মন্দিরের সেবকদের মারামারি শুরু হয়ে যায়। তখন রাগারাগির মাথায় প্রভু জগন্নাথের রথ ভেঙে দেন লক্ষ্মী ও পালকি করে নিজের বাড়িতে চলে গিয়েছিলেন। এদিকে দেবী লক্ষ্মীর আসার খবর পেয়েই ফের শ্রীমন্দিরে আসার তোড়জোড় শুরু করেন প্রভু জগন্নাথ। বোন সুভদ্রা ও দাদা বলরামের সঙ্গে একই রথে ফিরে আসেন তিনি।

এরপর দেবী লক্ষ্মীকে ফিরিয়ে আনতে গোহিরী মাহি মন্দিরে পৌঁছোন প্রভু জগন্নাথ। উনি যখন সেখানে যান, তখন তিনি রসগোল্লার হাঁড়ি নিয়ে পৌঁছোছিলেন। সেইসময় মন্দিরের নিরাপত্তারক্ষীরাও দরজা বন্ধ করে দেন। তখন প্রভু জগন্নাথ দেবী লক্ষ্মীকে ভোলাতে রসগোল্লার কথা বলেন। কিন্তু তাতেও রাগ কমেনি দেবীর। এরপর প্রভু জগন্নাথ জানান, তিনিও কিছু খাবেন না। না খেয়েই থাকবেন। জগন্নাথদেবের না খাওয়ার খবর শুনে দেবী লক্ষ্ণী ঘরের দরজা খুলে দেন। এরপর নিজের হাতেই দেবী লক্ষ্মীকে রসগোল্লা খাইয়ে দেন। এত সুন্দর মিষ্টি খেয়ে খুবই আনন্দিত হন দেবী। তারপর দেবী লক্ষ্মীকে সঙ্গে নিয়েই পুরীর শ্রীমন্দিরে ফিরে আসেন প্রভু জগন্নাথ।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ