প্রথম ভারতীয় সংস্থা হিসাবে ১০ লক্ষ কোটি টাকার মূলধন ছাড়াল মুকেশ আম্বানির রিলায়েন্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের নয়া পালক দেশের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকুটে। দেশের প্রথম শিল্পসংস্থা হিসাবে ১০ লক্ষ কোটি টাকার মূলধন বা ইক্যুয়িটির গণ্ডি ছাড়িয়ে গেল। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) সংস্থার চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ গিয়েই এমন দাবি করা হয়েছে। আর এক নয়া মাইলফলক স্থাপন করায় সংস্থার প্রতি শেয়ারগ্রহীতাকে সাড়ে ৫ টাকা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া রিপোর্টে রিলায়েন্সের তরফে জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে অর্থা‍ৎ জানুয়ারি-মার্চে নিট মুনাফা ২.৪ শতাংশ বৃদ্ধি হয়েছে। বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা সত্বেও সংস্থার ব্যবসা ঊর্ধ্বমুখীর কারণ খুচরো ব্যবসা (রিটেল বিজনেস) পুনরুজ্জীবিত করা। ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ মাসের চতুর্থ প্রান্তিকে ১৯,৪০৭ কোটি টাকা বা শেয়ার প্রতি ১৪.৩৪ টাকা নিট মুনাফা হয়েছে। একই অর্থ বর্ষের তৃতীয় ত্রৈমাসিক বা অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সংস্থার লাভ ছিল ১৮ হাজার ৫৪০ কোটি টাকা। অর্থা‍ৎ তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার লাভ বা মুনাফা অনেকটাই বেড়েছে। এও জানানো হয়েছে, ২০২৩-২৪ অর্থ বর্ষের তুলনায় ২০২৪-২৫ অর্থ বর্ষে সংস্থা লাভের মুখ দেখেছে। কেননা এক বছর আগের একই সময়ের ১৮,৯৫১ কোটি টাকা মুনাফা বা শেয়ার পিছু ১৪ টাকা লাভ করা হয়েছিল। ঋণ বৃদ্ধির কারণে আর্থিক ব্যয় প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও (৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত ৩.৪৭ লক্ষ কোটি টাকা, যা এক বছর আগের ৩.২৪ লক্ষ কোটি টাকা ছিল) কর-পূর্ব মুনাফা ৩.৬ শতাংশ বেড়ে ৪৮,৭৩৭ কোটি টাকা হয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছ, জিও টেলিকম এবং ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে মুনাফা চতুর্থ প্রান্তিকে ২৬ শতাংশ বেড়ে ৭,০২২ কোটি টাকা দাঁড়িয়েছে। গোটা অর্থবর্ষে অবশ্য ব্যবসা বেড়েছে ২২ শতাংশ বা ২৬,১২০ কোটি টাকা। গ্রাহক সংখ্যা বৃদ্ধি ও ডেটা ব্যবহার বাড়াতেই ব্যবসা বেড়েছে। ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর মাসে যেখানে জিও ও ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহারকারী বা গ্রাহকের সংখ্যা ছিল ৪৮২.১ মিলিয়ন তা বেড়ে ৪৮৮.২ মিলিয়নে দাঁড়িয়েছে। ব্যবহারকারী পিছু গড় আয় ২০৩.৩ টাকা থেকে বেড়ে ২০৬.২ টাকা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে