আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাজারে ছেয়ে যাচ্ছে ৫০০ টাকার জাল নোটে, উদ্বিগ্ন রিজার্ভ ব্যাঙ্ক

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বাজার থেকে ২,০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আগামী ৩০ সেপ্টেম্বরের পর থেকে বাজারে সর্বোচ্চ নোট হিসেবে চালু থাকবে শুধুমাত্র ৫০০ টাকার নোট। আর ওই ৫০০ টাকার নোটই বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকদের কাছে। কেননা, বাজারে ক্রমশই বাড়ছে ৫০০ টাকার জাল নোটের সংখ্যা। ৩০ সেপ্টেম্বরের পরে অসাধু জাল নোটের কারবারিরা ভারতীয় বাজারে আরও বেশি করে জাল ৫০০ টাকার নোট ছড়িয়ে দিতে পারে।

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরে জাল ৫০০ টাকার নোট বাজেয়াপ্ত করার সংখ্যা বেড়ে চলেছে। ২০২০-২১ অর্থ বর্ষে ৩৯ হাজার ৫৪৩টি জাল ৫০০ টাকার নোট বাতিল করা হয়েছিল। এক বছরের ব্যবধানে ২০২১-২২ অর্থ বর্ষে বাজেয়াপ্ত হয়েছিল ৭৬ হাজার ৬৬৯টি জাল নোট। আর সদ্য শেষ হওয়া ২০২২-২৩ অর্থ বর্ষে বাতিল হয়েছে ৯১ হাজার ১১০টি জাল নোট। অর্থা‍ৎ এক বছরে ৫০০ টাকার জাল নোট বাজেয়াপ্তের সংখ্যা ১৪ শতাংস বেড়েছে।

শুধু ৫০০ টাকার জাল নোটই নয়, বাজারে ২০ টাকার জাল নোটের সংখ্যাও বেড়েছে। পূর্ববর্তী বছরের তুলনায় ২০২২-২৩ অর্থ বর্ষে ২০ টাকার জাল নোট বাজেয়াপ্তের সংখ্যা বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্টে জানানো হয়েছে, ২০২২-২৩ অর্থ বর্ষে ৭৮ হাজার ৬৯৯টি ১০০ টাকার জাল নোট, ২৭ হাজার ২৫৮টি ২০০ টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। আর ২,০০০ টাকার জাল নোট বাজেয়াপ্তের সংখ্যা ৯ হাজার ৮০৬টি।  

Published by:

Share Link:

More Releted News:

​অজিত পাওয়ারের প্রাণ কেড়েছিল যে সংস্থা, তার বিমানেই সফর ছেলে পার্থ-র, তুঙ্গে চর্চা

অখিলেশের কুশপুত্তলিকা পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ বিজেপি বিধায়ক, হাসপাতালে দেখতে গেলেন সপা নেতা

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

রাজীব গান্ধিকে হত্যার দায়ে ৩১ বছর জেল খেটেছেন, আইনজীবী হয়ে লড়ছেন ন্যায় বিচারের জন্য

ভোটের দায়িত্ব থেকে ‘সিংহম’ অজয় পাল শর্মাকে সরাতে সুপ্রিম কোর্টে দায়ের মামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ