ভোররাতে ছুটি পেয়েও ফের অসুস্থ লালু, ভর্তি দিল্লির এইমসে

বিগত কয়েকদিন ধরেই লালু প্রসাদের রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (RIIMS) চিকিৎসা চলছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ছুটি দেওয়ার পরেও ফের হাসপাতালে ভর্তি করতে হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় দলের মূল কাণ্ডারি লালু প্রসাদ যাদবকে। বিগত কয়েকদিন ধরেই অসুস্থ প্রবীণ এই রাজনীতিবিদ। মঙ্গলবারই জানা গিয়েছিল হার্ট এবং কিডনির সমস্যায় ভুগছেন লালু এবং সংক্রমণের কারণে তার ক্রিয়েটিনিন লেভেল বাড়ছে। এই কারণে মঙ্গলবার বিকেলেই লালু প্রসাদ যাদবকে দিল্লির এইমসে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে দেখে মঙ্গলবার ভোরে রাতেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তার কিছুক্ষণ পরেই ফের শারীরিক অবস্থার অবনতি হয় লালুর। আবার তাঁকে এইমসে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে দিল্লির এইমসেই ভর্তি রয়েছেন তিনি। 

লালু প্রসাদ যাদবের অসুস্থতা প্রসঙ্গে তাঁর ছেলে তেজস্বী যাদব বলেছেন, ‘লালু প্রসাদ যাদব জি এই মুহূর্তে দিল্লির এইমসে চিকিৎসাধীন। তিনি যখন রাঁচিতে ছিলেন তখন তাঁর ক্রিয়েটিনিনের মাত্রা ছিল ৪.৫। দিল্লিতে পরীক্ষা করার সময় এটি বেড়ে ৫.১ হয়। পরে আবার পরীক্ষা করার সময় সেটি বেড়ে হয় ৫.৯। তাঁর শরীরে সংক্রমণ বাড়ছে।’ 

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে বিগত কয়েকদিন ধরেই লালু প্রসাদের রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (RIIMS) চিকিৎসা চলছিল। তাঁর চিকিৎসার জন্য ইতিমধ্যেই RIIMS-এ একটি মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছিল। কিন্তু তাতেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শেষে তাঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হবে সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার রাত ৯ টা নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সে করে এইমসে পৌঁছান লালু। তারপর তাঁর শারীরিক পরীক্ষা শুরু করেন চিকিৎসকরা। শেষে রাত সাড়ে তিনটার সময়ে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয় তিনি সুস্থ আছেন দেখে। কিন্তু পরে আবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি নেয় এইমসের চিকিৎসকরা। 

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি, বেতন বাড়ার সম্ভাবনা এই রাশির জাতকদের

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড