জলসা দেখতে গিয়ে আচমকাই পিষে দিল বাস, চম্পারণে মৃত ৫, গুরুতর আহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা বিহারে। রাস্তার ধারে দাঁড়িয়ে জলসা দেখছিলেন গ্রামের বাসিন্দারা। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারেন একটি দ্রুতগতির বাস। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচ জনের। গুরুতর আহত হন আরও পাঁচ জন। ঘটনাটি ঘটেছে বিহারের চম্পারণ জেলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ বেতিয়া-লৌরিয়া সড়কে বাসভারাইয়া ও পারাউটোলার মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে খবর, ধর্মেন্দ্র দুবে নামে এক ব্যক্তির বাড়ির সামনে ছট উপলক্ষে জলসার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান দেখতে আশপাশের বিভিন্ন গ্রামের বহু মানুষ রাস্তার ধারে জড়ো হয়েছিলেন। সেই সময় আচমকাই গোরখপুর থেকে বেতিয়ার দিকে যাওয়া একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের ধাক্কা মারে। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও কয়েক জনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও তিন জনের মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ‘নরবলি’! স্বামীর কাণ্ড শুনলে শিউরে উঠবেন আপনিও…

এই ঘটনায় মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত আরও পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। চালকের গাফিলতি ছিল কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

রাজ্যজুড়ে অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়ার মাঝেই আজ, শনিবার বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর

তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ‘নরবলি’! স্বামীর কাণ্ড শুনলে শিউরে উঠবেন আপনিও…

‘হরমুজ প্রণালির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার’, বিস্ফোরক দাবি ট্রাম্পের

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

জলসা দেখতে গিয়ে আচমকাই পিষে দিল বাস, চম্পারণে মৃত ৫, গুরুতর আহত ৫

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন