১ মে থেকে দেশে পাঁচটি বড়সড় পরিবর্তন, চাপ পড়তে চলেছে পকেটে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: এপ্রিল মাসের শেষ দিন আজ। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে আবার একটা নতুন মাস শুরু হবে। প্রতি মাসের মতো মে মাসও অনেক বড়সড় পরিবর্তনের সঙ্গে শুরু হতে চলেছে। ১ মে থেকে বেশ কিছু নিয়ম বদলাতে চলেছে। এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে এটিএম থেকে টাকা তোলার নিয়ম- অনেক কিছুতেই পরিবর্তন আসতে চলেছে। আসুন জেনে নিই এমন ৫টি বড় পরিবর্তন সম্পর্কে বিশদে।

এলপিজি সিলিন্ডারের নতুন দাম প্রকাশ

প্রতি মাসের মতো মে মাসের প্রথম দিনে অয়েল মার্কেট কোম্পানিগুলি এলপিজি গ্যাসের দাম সংশোধন করতে চলেছে। ১ মে এলপিজি সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করা হবে। মার্চ মাসের শুরুতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমানো হলেও, প্রথম সপ্তাহেই সরকার এলপিজির দাম নিয়ে সাধারণ মানুষকে হতবাক করে দিয়েছিল। ১৪ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। এমন পরিস্থিতিতে ১ তারিখেই মানুষের চোখ এলপিজির দামের দিকে।

ATF-CNG-PNG এর দাম

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধনের পাশাপাশি, তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের পয়লা তারিখে বিমান জ্বালানি অর্থাৎ এয়ার টারবাইন ফুয়েল (এটিএফ) এর দামও পরিবর্তন করে। এটিএফের দাম বৃদ্ধি বা হ্রাস বিমান ভ্রমণকারীদের খরচের উপর প্রভাব ফেলে। পাশাপাশি ১ মে সিএনজি এবং পিএনজির দামেও পরিবর্তন দেখা যেতে পারে।

এটিএম থেকে টাকা তোলা

আপনি যদি এটিএম মেশিন ব্যবহার করে টাকা উত্তোলন করেন, তাহলে ১ মে, ২০২৫ থেকে এটি আপনার জন্য ব্যয়বহুল হতে চলেছে। সম্প্রতি, রিজার্ভ ব্যাংক (আরবিআই) ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) এর প্রস্তাবে ফি বাড়ানোর অনুমতি দিয়েছে। এমন পরিস্থিতিতে, প্রতি মাসের প্রথম তারিখ থেকে, যদি গ্রাহকরা তাদের হোম ব্যাংকের এটিএমের পরিবর্তে অন্য নেটওয়ার্ক ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন করেন, তাহলে তাদের প্রতিটি লেনদেনের জন্য ১৭ টাকার পরিবর্তে ১৯ টাকা চার্জ দিতে হবে। এছাড়াও, অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থেকে আপনার ব্যালেন্স চেক করলে, ৬ টাকার পরিবর্তে ৭ টাকা ফি নেওয়া হবে।

বেশ কিছু বড় ব্যাঙ্ক তাদের ওয়েবসাইটে ফ্রি লিমিটের পরে লেনদেনের উপর আরোপিত চার্জ সম্পর্কে তথ্য প্রদান শুরু করেছে। HDFC ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, ফ্রি ট্রানজাকশন লিমিট লেনদেনের সীমা পেরিয়ে গেলে ১ মে থেকে ২১ টাকা + ট্যাক্স ATM লেনদেন ফি এর বদলে এখন ২৩ টাকা + ট্যাক্স দিতে হবে। একই সময়ে, পিএনবি এবং ইন্ডাসইন্ড ব্যাংকের এটিএম থেকে নগদ উত্তোলনের উপর ২৩ টাকা করে চার্জ কাটা হবে।

রেলের টিকিট বুকিংয়ের নিয়ম

১ মে থেকে কার্যকর হতে যাওয়া চতুর্থ পরিবর্তনটি ভারতীয় রেলের সঙ্গে সম্পর্কিত। আসলে রেলওয়ের টিকিট বুকিং নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে কেবল জেনারেল কামরাতেই ওয়েটিং টিকিট বৈধ বলে বিবেচিত হবে। অর্থাৎ আপনি ওয়েটিং টিকিট নিয়ে স্লিপার কোচে ভ্রমণ করতে পারবেন না। অগ্রিম রিজার্ভেশনের সময়কাল ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে।

আরআরবি স্কিম বাস্তবায়িত হবে

মে মাসের প্রথম দিনে আরও একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে। ১ মে থেকে দেশের ১১টি রাজ্যে ‘এক রাজ্য-এক আরআরবি’ প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। এর আওতায় প্রতিটি রাজ্যের সমস্ত আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিকে একত্রিত করে একটি বৃহৎ ব্যাঙ্ক গঠন করা হবে। এর ফলে ব্যাঙ্কিং পরিষেবা আরও উন্নত হবে এবং গ্রাহকরা আগের চেয়ে আরও বেশি সুবিধা পেতে সক্ষম হবেন। এই পরিবর্তনটি উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ সহ অন্যান্য রাজ্যেও বাস্তবায়িত হতে পারে।

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

ছুটির দিনে বিশেষ পদের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ‘গ্রিন গডেস হুমুস’

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

নকল MBBS সার্টিফিকেট নিয়েই করেছেন অস্ত্রোপচার, রাজ্যজুড়ে ৫ ভুয়ো চিকিৎসকের হদিশ

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের