ডলারের তুলনায় টাকার দামে রেকর্ড-পতন, বিপাকে ব্যবসায়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ডলারের তুলনায় টাকার দামে রেকর্ড পতন হল। মঙ্গলবার দেখা গিয়েছে, টাকা দাম ডলারের সাপেক্ষে ৯ পয়সা কমেছে। ইরান-ইজরায়েল সংঘাতের আবহে টাকার এই পতনে উদ্বিগ্ন ব্যবসায়ীমহল।

ইন্টারব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, প্রথমের দিকে ডলারের সাপেক্ষে টাকার দাম ৮৩.৫১ টাকা ছিল। পরে আরও কিছুটা পতন হয়। শেষ পর্যন্ত তা গিয়ে দাঁড়ায় ৮৩.৫৩ টাকায়। সোমবারের তুলনায় টাকার দাম ৯ পয়সা কমেছে। এর আগে সোমবার ৬ পয়সা কমেছে। সোমবার ডলারের সাপেক্ষে টাকার দাম ছিল ৮৩.৪৪ টাকা।

সম্প্রতি ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ শুরু হওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যায়। ওয়াকিবহাল মহলের মতে, ডলারের সাপেক্ষে টাকার পতন হওয়ায় এর প্রভাব ভারতীয় অর্থনীতির ওপর পড়বে। জানা যাচ্ছে, এখন অপরিশোধিত তেলের দাম ব্যারল পিছু ০,৫৩ শতাংশ বেড়েছে। এখন ব্যারল পিছু তেলের দাম গিয়ে দাঁড়িয়েছে ৯০.৫৮ মার্কিন ডলার। অপরিশোধিত তেলের দাম বাড়ায় সব্জি, আলু, পেঁয়াজের দাম গত মার্চ মাসে কিছুটা হলেও বেড়েছে। গত মার্চে মুদ্রাস্ফীতির হার ছিল ০.৫৩ শতাংশ, যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি। ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ যদি চলতে থাকে, তাহলে আগামীদিনে দেশের আর্থিক পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের। ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইজার্সের তরফে অনিল কুমার বনশালি জানিয়েছেন, ডলারের সাপেক্ষে টাকা পতন হওয়ার পর রিজার্ভ ব্যাঙ্ক এখন কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখতে হবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের