দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গহলৌতকে ১৫ দিনের সময়সীমা শচিন পাইলটের

পাইলটের হুমকিতে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: মরুরাজ্যে কংগ্রেসের গৃহযুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। উল্টে সোমবার মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের বিরুদ্ধে সুর আরও চড়িয়েছেন ‘বিক্ষুব্ধ নেতা’ শচিন পাইলট। পূর্বতন বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। ১৫ দিনের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।

চলতি বছরের শেষের দিকে মরুরাজ্যে বিধানসভার ভোট। আর ওই ভোটের আগে শাসকদল কংগ্রেসের মধ্যে গোষ্ঠী কাজিয়া তুঙ্গ উঠেছে। পূর্বতন বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে ইতিমধ্যেই নিজেদের সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বাগী নেতা শচিন পাইলট। গত পাঁচ দিন ধরে ‘জন সংঘর্ষ যাত্রা’ কর্মসূচিতে রাজ্যের একাধিক জেলায় সভা করেছেন তিনি।

এদিন জয়পুরে এক সভায় বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য ফের একবার মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকে কাঠগড়ায় তুলে মরুরাজ্যের বাগী কংগ্রেস নেতা হুঙ্কার ছেড়ে বলেছেন, ‘আমার শেষ শ্বাসটুকু থাকা পর্যন্ত মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাব। যদি মানুষের জন্য লড়াই করতে গিয়ে প্রাণ যায়, তাহলেও কুছ পরোয়া নেহি। রাজ্য সরকারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিলাম। তার মধ্যে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে, আন্দোলন আরও তীব্র হবে।’ পাইলটের হুমকিতে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

জঙ্গিদের সন্ধানে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি