‘গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই আসল গান্ধিবাদী’, দরাজ সার্টিফিকেট সাধ্বী প্রাচী’র

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক হত্যাকাণ্ডে নাম জড়িয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের। দিল্লি হোক কিংবা মুম্বই- খাকি উর্দিধারীদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন বিষ্ণোই সমাজের স্বঘোষিত মসিহা লরেন্স। আর সেই কুখ্যাত গ্যাংস্টারকেই এবার দরাজ সার্টিফিকেট দিলেন উগ্র হিন্দুত্বের অন্যতম পোস্টার গার্ল সাধ্বী প্রাচী। কট্টর হিন্দুত্ববাদী এবং মুসলিম বিদ্বেষী হিসাবে পরিচিত নেত্রীর মতে, ‘লরেন্স বিষ্ণোই প্রকৃত অর্থে সরল-সিধে এবং প্রকৃত গান্ধিবাদী।’ সাধ্বী প্রাচীর এমন মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। অনেক নেটা নাগরিক কটাক্ষ ছুড়ে বলেছেন, সাধে কী আর বলে, রতনে রতন চেনে!

সদ্যই মুম্বইতে খুন হয়েছেন বিতর্কিত রাজনীতিবিদ তথা নামী ব্যবসায়ী বাবা সিদ্দিকী। তার খুনের পিছনেও লরেন্স গ্যাংয়ের শুটারদের যোগসূত্র খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। বাবা সিদ্দিকীর খুন নিয়ে যখন উত্তাল মরাঠাভূমি, ঠিক তখনই খবর মেলে, বলিউডের ‘ভাইজান’ সলমন খানকেও খুনের হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাংয়ের শুটাররা। অথচ সেই কুখ্যাত গ্যাংস্টারেরই দরাজ প্রশংসা করেছেন মুজফফরনগর দাঙ্গায় অভিযুক্ত কট্টর হিন্দুত্ববাদী নেত্রী সাধ্বী প্রাচী।

কী বলেছেন তিনি? এদিন মুজফফরনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কট্টর হিন্দুত্ববাদী নেত্রী বলেন, ‘আমি কোনও অপরাধীকে সমর্থন করি না। কিন্তু লরেন্স বিষ্ণোইকে প্রকৃতই গান্ধিবাদী বলে মনে করি। কেননা, নিজের সম্প্রদায়ের জন্যই গুরুদায়িত্ব পালন করে চলেছে। বিষ্ণোই সমাজ প্রকৃতির পুজো করে। গান্ধিজিও প্রকৃতির পুজো করতেন। অবলা জীবদের দেবজ্ঞানে ভক্তি করেন বিষ্ণোইরা। গান্ধিজিও অবলা জীবদের ভীষণ ভালবাসতেন। তাই আমার কাছে লরেন্স বিষ্ণোই আসল গান্ধিবাদী।’ কুখ্যাত গ্যাংস্টারের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি সলমন খানকেও এক হাত নিয়েছেন সাধ্বী প্রাচী। তাঁর কথায়, ‘কত মেয়ের জীবন নষ্ট করেছেন সলমন খান। আর আজ নিজেকেই অরক্ষিত ভাবছেন। এটা নাটক ছাড়া আর কিছু নয়।’

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব