রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার পথে বাজবে ‘সহ্য কোরো না, ভয় পেয়ো না’

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে ফের রাজপথে নামছেন রাহুল গান্ধি। আগামী ১৪ জানুয়ারি উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য হিংসাবিদীর্ণ মণিপুর থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। আর রাহুলের ওই কর্মসূচির মূল গীতি প্রকাশ হল শুক্রবার। রাজীব তনয়ের গোটা যাত্রা পথেই বাজবে ওই গান। দেশের মানুষকে অন্যায় সহ্য না করার এবং ভয় না পাওয়ার বার্তাই দেওয়া হয়েছে ওই গানের মাধ্যমে।

এদিন নিজের ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র মিউজিক ভিডিও আপলোড করেছেন রাহুল। আড়াই মিনিট দীর্ঘ ওই ভিডিও’র  গানের কলি হলো-প্রত্যেক বাড়িতে পৌঁছব আমরা/ ন্যায়ের অধিকার না পাওয়া পর্যন্ত। গলি, মহল্লা, সংসদ পর্যন্ত পৌঁছব আমরা/ন্যায় না মেলা পর্যন্ত। সহ্য কোরো না, ভয় পেও না।’ রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার দায়িত্বে থাকা কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, ‘গত ১০ বছর ধরে মোদি জমানায় যে অন্যায় চলছে তার বিরুদ্ধে আওয়াজ তুলতেই ভারত জোড়ো ন্যায় যাত্রার আয়োজন করা হয়েছে।’ এদিন বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রার’ মিউজিক ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে সমাজের সব অংশের মানুষকেই তুলে ধরা হয়েছে।  

আগামী রবিবার মণিপুর থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করবেন রাহুল। মোট ১৫টি রাজ্য ছুঁয়ে যাবে ওই যাত্রা। আগামী ২০ বা ২১ মার্চ মুম্বইতে গিয়ে শেষ হবে। যাত্রা পথে অন্তত ১০০টি লোকসভা কেন্দ্রে বড় এবং ছোট সভা করবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে