Loading live market data...
Loading active stocks...
Connecting...

সইফের হামলাকারীকে ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠাল বান্দ্রা আদালত

তদন্তের স্বার্থে আদালত অভিযুক্তকে পাঁচদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ৭০ ঘণ্টা অভিযানের পর আজ সাতসকালে গ্রেফতার হয়েছেন সইফ আলি খানের উপর হামলার অভিযুক্ত। বান্দ্রা আদালত তাঁকে ৫ দিনের জন্যে পুলিশি হেফাজতে পাঠিয়েছে। বলিউডে প্রথম সারির তারকা দম্পতির বাড়িতে ডাকাতির চেষ্টা, বাধা পেয়েই অভিনেতার উপর প্রাণঘাতী হামলা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) রাত ২.৩০ টা নাগাদ সইফের বান্দ্রার বাড়িতে ঢুকে পড়ে চোর। প্রথমে জেহর নার্সের সঙ্গে প্রবল চিৎকার হয়, তা শুনে সইফ-করিনা নিচে নেমে এলে পরিবারকে বাঁচাতে চোরের সঙ্গে ব্যপক ধস্তাধস্তি হয় অভিনেতার, এরপর তাঁকে ছয়বার কোপ দিয়ে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালায়। তাতে গুরুতর আহত হন সইফ আলি খান। এত নিরাপত্তা সত্ত্বেও সইফ আলি খানের বাড়িতে চোর ঢুকে পড়ল, বিষয়টি প্রকাশ্যে আসতেই বান্দ্রার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। টানা ৭০ ঘন্টা অভিযানের পর অবশেষে রবিবার সকালে মূল অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। সইফ আলি খানের বান্দ্রার বাড়ির ৩৫ কিলোমিটার দূরে খোঁজ মিলেছে অভিযুক্তর।

তাঁর নাম শরিফুল ইসলাম শাহজাদ হলেও বিজয় দাস নামে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। পুলিশের জিজ্ঞাসাবাদ সবটাই শিকার করেছেন মহম্মদ শেহজাদ। তাঁকে এখন পাঁচ দিনের জন্যে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। শেহজাদকে বান্দ্রার আদালতে পেশ করা হয়েছিল। তদন্তের স্বার্থে  অভিযুক্তকে পাঁচদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পাবলিক প্রসিকিউটর কিশোর পাতিল আরও বলেছেন, শেহজাদ জানতেন তিনি একজন সেলিব্রিটির বাড়িতে প্রবেশ করছেন। অন্যদিকে অভিযুক্তের প্রতিনিধিত্বকারী আইনজীবী সন্দীপ শেরখানি পুলিশ হেফাজতের বিরোধিতা করেন। তাঁকে পুলিশ হেফাজতের রাখার প্রয়োজন নেই বলে জানান তিনি।

এদিকে মুম্বই পুলিশের হাতে আরও তথ্য এসেছে। যেখানে পুলিশ দাবি করেছেন, অভিযুক্তের কাছে কোনও ভারতীয় নথি নেই। অনুমান বাংলাদেশ থেকে ৫-৬ মাস আগে ভারতে পালিয়ে এসেছে সে। ভারতে এসে নানারকম ঠিকেদারির কাজ করেছে সে। কিন্তু বর্তমানে তাঁর হাতে কাজ নেই বলেই চুরির সিদ্ধান্ত নিয়েছিল। সিঁড়ি ভেঙে, শীততাপ নিয়ন্ত্রক যন্ত্রের সাহায্যে নালির উপর উঠে সইফের বাড়িতে ঢুকেছিলেন সে। পুলিশের কাছে সবটা শিকার করেছে মূল অভিযুক্ত। অভিযুক্তর আইনজীবী আরও দাবি করেছেন যে, মোহম্মদ শেহজাদ গত ৭ বছর ধরে মুম্বাইয়ে অবস্থান করছেন, তিনি বাংলাদেশি নন। গত বৃহস্পতিবার ভোরে তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এবং ৫ ঘন্টা অস্ত্রোপচারের পর তাঁর গলায় বিঁধে থাকা ৩ ইঞ্চির চাকুর টুকরোটি বের করা হয়। চিকি‍ৎসকরা শুক্রবার জানিয়েছেন, অভিনেতার এখন বিপদমুক্ত। খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এদিকে সইফকে দেখতে ইতিমধ্যেই বলিউডের একাধিক তারকারা হাসপাতালে গিয়েছেন।

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

জেলের মধ্যে ঠুমকো নেচেছিলেন স্বপ্না চৌধুরী, পারিশ্রমিক মেটাতে কয়েদিরা কি করেছিলেন জানেন?

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর