‘‌বাংলায় আবার মমতার সরকার হবে’‌, সংসদের বাইরে বড় দাবি সাংসদ জয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সংসদের ভিতরে বাইরে প্রতিবাদ ধর্না চালিয়ে যাচ্ছেন তৃণমূল সাংসদরা। সেটা ১০০ দিনের কাজের নাম পরিবর্তন থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চটোপাধ্যায়কে অপমান করা এবং বাংলার বকেয়া টাকা না দেওয়ার জন্য দিন রাত প্রতিবাদ চলছে। বিজেপির পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য দাবি করছেন ২০২৬ সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসবে না। যার পাল্টা হিসাবে সংসদের বাইরে বড় দাবি করলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। আর তাতেই বিজেপির দাবি কার্যত ধুলোর মতো উড়ে গেল খোদ রাজধানীর রাজনীতির অলিন্দে।

এদিকে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চনের। ২০২১ সালের নির্বাচনের আগে কলকাতায় পা রেখে তৃণমূলকে সমর্থন করেছিলেন তিনি। এবার ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এখন বিজেপির পক্ষ থেকে বাংলা তথা বাঙালিকে অপমান করার ধারা অব্যাহত। সেখানে জন্মসূত্রে বাঙালি জয়া বচ্চন বাঙালি মনীষীদের অপমান এবং মনরেগার নাম পরিবর্তনের প্রতিবাদে শুক্রবার সংসদ চত্বরে তৃণমূল সাংসদদের সঙ্গে গলা মিলিয়ে প্রতিবাদ করেন।

অন্যদিকে একই সঙ্গে বাংলায় যে বিজেপির কোনও জায়গা হবে না সেটাও স্পষ্ট করে দেন। আজ, শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়া স্পষ্ট করে বলেন, ‘‌বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিশ্চয়ই হবে। বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়। বিজেপি যত অপমান করবে, তত বাংলার লোকেদের মনোবল আরও বাড়বে।’‌ এই মন্তব্য এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে। তাতে বিজেপি অবশ্য কোনও মন্তব্য এখনও করেনি। বাংলার সঙ্গে জয়া ভাদুড়ির নিবিড় সম্পর্ক রয়েছে। বাংলা ছবিতেও কাজ করেছেন জয়া। সুতরাং বাংলার প্রতি তাঁর একটা টান আছে। তাই বিজেপির ভূমিকায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ।

এছাড়া নির্বাচনে আগেও তৃণমূলের হয়ে প্রচারে এসেছেন জয়া বচ্চন। মনরেগার নাম পরিবর্তন এবং বাঙালি মনীষীদের অপমানের প্রতিবাদে সংসদ চত্বরে তৃণমূল সাংসদদের প্রতিবাদে শুক্রবার সামিল হন সপা’‌র সাংসদও। গলা মেলান রবিগানেও। তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘‌যত অপমান করবে, তত বাংলার লোকেদের মনোবল আরও বাড়বে। বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিশ্চয়ই হবে। নিশ্চয়ই হবে। দেশের পলিসি আগে ভেবে নেয় বাংলার মানুষ। আগে চিন্তা করে নেয়। আগে বলে দেয় কী হবে।’‌

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ