ভিড়ে ঠাসা বাজারে তিন জঙ্গির বুলেটবৃষ্টি, হত কাশ্মীরি পণ্ডিত

মৃতের নাম সঞ্জয় পণ্ডিত

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: ফের জঙ্গি হামলা উপত্যকায়। এক কাশ্মীরি পণ্ডিতকে লক্ষ্য করে চলল গুলি। গুরতর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান। যদিও তাদের সেই চেষ্টা সফল হয়নি। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে মৃতের নাম সঞ্জয় পণ্ডিত। জম্মুর একটি ব্যাঙ্কে তিনি নিরাপত্তী কর্মী ছিলেন। রবিবার বাজার করতে গিয়েছিলেন। ভীড়ে ঠাসা বাজারে সঞ্জয় পণ্ডিতকে লক্ষ্য করে গুলি চালায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করায় বাজারেই লুটিয়ে পড়েন। গুলির আওয়াজে হকচকিয়ে যান অন্যান্যরা। তারা দ্রুত সঞ্জয়কে নিয়ে যায় জেলা হাসপাতালে। জঙ্গি গুলিতে সঞ্জয়ের শরীর ঝাঁঝড়া হয়ে যায়। প্রায় মৃত অবস্থায় সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা দ্রুত পরিষেবা শুরু করেন। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসায় সাড়া দেননি সঞ্জয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে তাঁর মৃত্যু হয়। 

জঙ্গি হামলার খবর দিতে গিয়ে কাশ্মীর জোনের পুলিশের তরফ থেকে টুইট করে বলা হয়েছে, রবিবার তিনজঙ্গির একটি দল সঞ্জয় পণ্ডিতকে লক্ষ্য করে গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে যাওয়া হয়। চিকিৎসকেরা সঞ্জয়কে সুস্থ করে তোলার চেষ্টা করেন। যদিও সেই চেষ্টা সফল হয়নি। জঙ্গি । তিন জঙ্গির খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 

জঙ্গি হামলায় ফুঁসছে জম্মু-কাশ্মীরের বাসিন্দারা। তারা অবিলম্বে ওই জঙ্গিদের গ্রেফতারের দাবি তুলেছে। 

আরও পড়ুন অফিসে ঢুকে জঙ্গিদের নির্বিবাদে গুলি, হত কাশ্মীরি পণ্ডিত

দমদমে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা বরুণ নট্ট, ধৃত আরও ২

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’