চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বারাত’ বয়কট করুন, অপারেশন সিঁদুর নিয়ে সাংসদদের বিশ্বভ্রমণকে ধিক্কার শিবসেনা নেতার

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: অপারেশন সিঁদুরকে বিশ্বের কাছে তুলে ধরতে কেন্দ্রীয় সরকার সাংসদদের বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনাতেই চটেছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। তিনি রবিবার সাংসদদের এই বিশ্বভ্রমণকে কার্যত বিদ্রূপ করে বলেছে কেন্দ্রীয় সরকার বিদেশে ‘বারাত’ অর্থাৎ বরযাত্রী পাঠাচ্ছে।

অপারেশন সিঁদুরকে সামনে রেখে সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের সংকল্প বিশ্বের কাছে তুলে ধরতে সাতটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। তার মধ্যে ৫১ জন রাজনৈতিক নেতা, সাংসদ এবং প্রাক্তন মন্ত্রীরা রয়েছেন।

এই বিশ্বভ্রমণ সম্পর্কে বিদ্রূপ করে শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলেছেন, “এই বারাত পাঠানোর কোনও প্রয়োজন ছিল না। প্রধানমন্ত্রী দুর্বল। তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন ছিল না। উপ-মুখ্যমন্ত্রীর ছেলে (একনাথ শিন্ডের ছেলে এমপি শ্রীকান্ত শিন্ডে) বিদেশে কী প্রতিনিধিত্ব করবেন?”

রাউতের আরও সংযোজন, “বিজেপি এটির রাজনীতিকরণ করেছে। ওদের সবকিছুতেই রাজনীতি করার অভ্যাস রয়েছে। ভারতীয় নেতাদের এই বারাত বয়কট করা উচিত।”

কংগ্রেসের শশী থারুর, এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি, এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে এবং ডিএমকে-র কানিমোঝির মতো সঞ্জয় রাউতের দলীয় সহকর্মী প্রিয়াঙ্কা চতুর্বেদীও সরকারের প্রচারণায় একটি প্রতিনিধি দলের অংশ।

এছাড়াও কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি, অমর সিং এবং সালমান খুরশিদ প্রতিনিধি দলের অংশ। এছাড়াও প্রতিনিধি দলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোলাম নবী আজাদ, এম জে আকবর, আনন্দ শর্মা, ভি মুরলীধরন, খুরশিদ এবং এসএস আলুওয়ালিয়াও রয়েছেন। এরা কেউই বর্তমানে সংসদ সদস্য নন। এই প্রতিনিধিদলটির মার্কিন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইতালি এবং ডেনমার্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ