নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি:  কাঁধে স্কুলব্যাগ,  হাতে বই-খাতা আর চোখে বড় হওয়ার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন সত্যি করতে প্রতিবছর বর্ষায় ভয়ঙ্কর এক পরীক্ষা দিতে হয় পড়ুয়াদের। স্কুলে যেতে প্রতিদিন নদী পার হতে হয় রাজস্থানের বারান জেলার ছাবড়া এলাকার ছোট ছোট পড়ুয়াদের। বর্ষা এলেই সেই নদী আর শুধু নদী থাকে না হয়ে ওঠে প্রবল স্রোতের এক ভয়ংকর পথ।  

রাজস্থানের পিপলি সরদ গ্রামের বহু পড়ুয়ার গন্তব্য তেলনি হাই সেকেন্ডারি স্কুল। কিন্তু দুই এলাকার মাঝের নদীর উপর নেই কোনও পাকা সেতু। ফলে বৃষ্টি নামলেই স্কুলে যাওয়ার পথ যেন জীবন-মৃত্যুর সীমানা হয়ে দাঁড়ায়। জল বাড়লে কোমর পর্যন্ত জলে নেমেই নদী পার হতে হয় শিশুদের। কারও হাতে বই, কারও মাথার উপর স্কুলব্যাগ। কখনও আবার ছোট পড়ুয়াকে কোলে তুলে নদী পার করে দেন পরিবারের সদস্যরা। স্রোত একটু বেশি হলেই পা পিছলে যাওয়ার ভয়। এক মুহূর্তের অসাবধানতায় ভেসে যেতে পারে একটি শিশুর গোটা জীবন। তবু স্কুল কামাই করে না কেউ কারণ এই শিশুদের চোখে রয়েছে অন্যরকম স্বপ্ন। কেউ বড় হয়ে শিক্ষক হতে চায়, কেউ পুলিশ, কেউ আবার ডাক্তার। সেই স্বপ্ন পূরণের জন্যই প্রতিদিন বুকের মধ্যে ভয় নিয়েও নদীর জলে পা বাড়ায় তারা।

আরও পড়ুন: ‘এখনই রাজনীতিতে নামার সময় নয়’, CJP-র ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা অভিজিৎ দীপকের

স্থানীয়দের অভিযোগ, বর্ষা এলেই বছরের পর বছর একই ছবি দেখা যায়। প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো হলেও এখনও তৈরি হয়নি পাকা সেতু। ফলে শিক্ষার অধিকার যেন পরিণত হয়েছে ঝুঁকির পরীক্ষায়। এই পড়ুয়াদের দাবি খুব বড় কিছু নয়। তারা শুধু চায়, বই-খাতা নিয়ে নিরাপদে স্কুলে যেতে। চায় না প্রতিদিন নদী পেরোনোর সময় মায়ের চোখে ভয় দেখতে। এই ঘটনা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন যে শিশুরা দেশের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যতের পথে কেন এমন বিপজ্জনক নদী পার হতে হবে? বর্তমানে, গ্রামবাসীরা ও অভিভাবকরা জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের কাছে দাবি জানিয়েছেন যে, শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে এখানে যত তাড়াতাড়ি সম্ভব একটি পাকা সেতু নির্মাণ করা হোক অথবা কোনো বিকল্প নিরাপদ পথের ব্যবস্থা করা হোক, যাতে শিশুদের পড়াশোনা ব্যাহত না হয় এবং তাদের জীবনও নিরাপদ থাকে।

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর