স্কুল চত্বরে শব্দবাজি ফাটানোয় তিরস্কার, আত্মঘাতী কিশোর

তার অপরাধ ছিল স্কুল চত্বরে শব্দবাজি ফাটানো। এর জন্য কপালে জোটে তিরস্কার। তার জেরেই অপমানে আত্মঘাতী হল ১৬ বছরের এক কিশোর৷

Share:

নিজস্ব প্রতিনিধি, গোয়ালিয়র : তার অপরাধ ছিল স্কুল চত্বরে শব্দবাজি (crakers) ফাটানো। এর জন্য কপালে জোটে তিরস্কার৷ স্কুল থেকে তাড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। তার জেরেই অপমানে আত্মঘাতী হল ১৬ বছরের এক কিশোর৷ এই মর্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশের গোয়ালিয়রের৷ ঘটনাটি দিন কয়েক আগে হলেও এদিন প্রকশ্যে এসেছে। জানা গিয়েছে, গোয়ালিয়রের একটি বেসরকারি প্রতিষ্ঠানের চৌহদ্দিতে শব্দবাজি ফাটাচ্ছিল ওই কিশোর৷ তার জেরেই তাকে তিরস্কার করেন স্কুলের অধ্যক্ষ এবং ক্লাসের শিক্ষক৷

মৃত কিশোরের বাড়ির লোকদের অভিযোগ, স্কুলে কুনির জেরেই চরম সিদ্ধান্ত নেয় ওই কিশোর৷ আত্মহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগে স্কুলের অধ্যক্ষ এবং শ্রেণী শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ গোয়ালিয়রের পুলিশ অফিসার রমেশ শাক্য সংবামাধ্যমে জানিয়েছেন, স্থানীয় টেকনপুর এলাকায় একটি বেসরকারি হায়ার সেকন্ডারি স্কুলে গত ৩ নভেম্বর শব্দবাজি ফাটাচ্ছিল কিছু ছাত্র৷ তারদেওয়ালি মিটে গেলেও কেন বাজি ফাটানো হচ্ছে, তা জিজ্ঞাসা করে দ্বাদশ শ্রেণীর ওই পড়ুয়াকে তিরস্কার করেন স্কুলের অধ্যক্ষ এবং শ্রেণী শিক্ষক৷

অভিযোগ, ওই অধ্যক্ষ এবং শ্রেণীশিক্ষক স্কুলে ছুটির পরও ওই কিশোরকে ঘণ্টাখানেক আটক করে রাখেন৷ সঙ্গে হুমকিও দেন যে বৃহস্পতিবার তাকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হবে৷ এতেই ভেঙে পড়ে কিশোরটি। বাড়ি ফিরে চুপচাপ নিজের ঘরে গিয়ে ছাত্রটি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তদন্ত চলছে৷ অধ্যক্ষ ও শ্রেণী শিক্ষকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।  তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি৷

কুলতলীর ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের