ভিডিওকন কর্ণধারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লকার বাজেয়াপ্তের নির্দেশ সেবির

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের অন্যতম বৈদ্যুতিন সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা ভিডিওকনের কাছে পাওনা অর্থ আদায়ে কড়া পদক্ষেপের পথে হাঁটল সেবি। সোমবার দেশের সমস্ত ব্যাঙ্ককে পাঠানো এক নির্দেশে ভিডিওকন কর্ণধার বেনুগোপাল ধুতের যাবতীয় অ্যাকাউন্ট ও লকার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা। ভিডিওকন কর্নধারের নামে থাকা কোনও অ্যাকাউন্ট থেকে যাতে এক পয়সাও ডেবিট না হয়, সেই নির্দেশও দিয়েছে। যদিও ওই সমস্ত অ্যাকাউন্টে অর্থ জমার ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা থাকছে না বলে জানিয়ে দিয়েছে।

গত মার্চ মাসে সুপ্রিম এনার্জি-সহ একাধিক সংস্থার সঙ্গে তাঁর কিসের স্বার্থ জড়িত রয়েছে তা জানানোর জন্য ভিডিওকন কর্ণধারকে নির্দেশ দিয়েছিল শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি। কিন্তু তাতে সাড়া দেননি বেনুগোপাল ধুত। আর ওই নির্দেশ অমান্যের জন্য ভিডিওকন কর্ণধারকে জরিমানা বাবদ অবিলম্বে পাঁচ লক্ষ টাকা জমা করার নির্দেশ দেওয়া হয়েছিল শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে।

কিন্তু বার বার তাগাদা দেওয়া সত্বেও ওই জরিমানা পরিশোধ করেননি ভিডিওকন কর্ণধার। ফলে কড়া পদক্ষেপের পক্ষে হেঁটেছেন সেবির কর্তারা। গতকাল সোমবার বিভিন্ন ব্যাঙ্কের কাছে পাঠানো এক নির্দেশে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভিডিওকন কর্ণধারের কাছে জরিমানা বাবদ মোট ৫ লক্ষ ১৬ হাজার টাকা বকেয়া রয়েছে। তার মধ্যে আসল পাঁচ লক্ষ টাকা। সুদ ১৫ হাজার টাকা এবং জরিমানা আদায়ের খরচ এক হাজার টাকা। যতদিন না পর্যন্ত ওই জরিমানা পরিশোধ করছেন বেনুগোপাল ধুত, ততদিন পর্যন্ত তাঁর যাবতীয় অ্যাকাউন্ট  (সিভিংস, ডিম্যাট) বাজেয়াপ্ত থাকবে। যদি ব্যাঙ্কে কোনও লকার থাকে তাও বাজেয়াপ্ত করতে হবে।’

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা