জম্মু-কাশ্মীরে অনাবাসীদের পথের কাঁটা ৩৫এ ধারা, জানালেন প্রধান বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু-কাশ্মীরে ৩৫এ ধারা লাগু থাকার কারণে অনাবাসীরা তাঁদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। একথা নিজে মুখে স্বীকার করলেন ভারতের প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়। রাজ্যে কর্মসংস্থান, জমি কেনার অধিকার ছিল একমাত্র জম্মু-কাশ্মীরে বসবাসকারী বাসিন্দাদের। আর অন্যরা সেই অধিকার থেকে বঞ্চিত ছিলেন। তিনি এই ধারাকে বাতিল করার পক্ষপাতী ছিলেন। তিনি এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে একেবারে সহমত ছিলেন।

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ হোক এই আবেদন শীর্ষ আদালতে জানিয়েছিল কেন্দ্র।  সেই আবেদনের ১১ তম দিনে দেখা গিয়েছে, অনুচ্ছেদ ৩৫এ, যা ২০১৯ সালের অগাষ্টে ৩৭০ ধারার মতো বাতিল করা হয়েছিল। রাজ্যে বসবাসকারী সকল নাগরিকই স্থায়ী বাসিন্দার স্বীকৃতি পাবে। সরকারি কর্মসংস্থান, সম্পত্তি কেনাবেচা সহ সকল সুবিধা পাবে। ৩৫এ অনুচ্ছেদ অনাবাসীদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। অনুচ্ছেদ ১৯ দেশের যেকোনো অংশে বসবাস ও বসতি স্থাপনের অধিকারকে স্বীকৃতি দেয়।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার ক্ষেত্রে কেন্দ্রের পক্ষে যুক্তি দিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, এই পদক্ষেপটি জম্মু ও কাশ্মীরের জনগণকে দেশের বাকি জায়গার জনসাধারণের সঙ্গে সমান করে দিয়েছে। আগে জম্মু ও কাশ্মীরে কল্যাণমূলক আইন প্রয়োগ করা হয়নি। উদাহরণ স্বরূপ, তিনি সাংবিধানিক সংশোধনীর উল্লেখ করেছেন। যেখানে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে।

ভারতীয় সংবিধানে করা কোনও সংশোধনী নিয়ম জম্মু ও কাশ্মীরে প্রযোজ্য হবে না। যতক্ষণ না ৩৭০ ধারাটি সংশোধিত হচ্ছে। উল্লেখ্য, ২০১৯ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরে সমান শিক্ষার অধিকার আইনটি প্রয়োগ করা হয়নি।

 প্রধান বিচারপতি চন্দ্রচূড় প্রস্তাবনা সংশোধনের মিঃ মেহতার আগের উদাহরণটি উল্লেখ করেছেন। জম্মু ও কাশ্মীরে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র সংশোধন করার বিষয়টি মূলতঃ উল্লেখ করেছেন তিনি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের