ফের পতন, ৪৫৬ পয়েন্ট খুঁইয়ে ৭২ হাজারের ঘরে নেমে গেল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিনিয়োগকারীদের কাছে অমঙ্গলের বার্তা বয়ে নিয়ে এলো মঙ্গলবার। ঘুরে দাঁড়ানো দুর অস্ত, উল্টে আগের দিনের চেয়ে আরও ৪৫৬ পয়েন্ট খুঁইয়ে ৭২ হাজারের ঘরে নেমে গেল সেনসেক্স। আর ১২৪.৬০ সূচক খুঁইয়ে ২২ হাজার ১৫০ পয়েন্টের নিচে দাঁড়াল নিফটি। টানা তিন দিন ধরে লোকসানের মুখ দেখলেন বিনিয়োগকারীরা। ফলে আতঙ্ক ছড়িয়েছে শেয়ারবাজারে।

ইরান ও ইজরায়েল সঙ্ঘাতের জেরে ডলারের তুলনায় টাকার দামে সর্বকালীন রেকর্ড পতন ঘটেছে। সেই সঙ্গে বিনিয়োগকারীদের মনেও ভয় ঢুকে গিয়েছে। গতকাল সোমবার সপ্তাহের প্রথম দিনেই ৮৪৫ পয়েন্ট খুঁইয়েছিল সেনসেক্স। এদিন সকালে আগের দিনের চেয়ে আরও প্রায় ৫০০ পয়েন্ট কম নিয়ে রেড জোনে থেকেই লেনদেন শুরু করে শেয়ারবাজার। শুরুর সামান্য পরে খানিকটা উপরের দিকে উঠলেও বেলা গড়াতেই নিচের দিকে পড়তে শুরু করে। এক সময়ে ৭২,৬৮৫.০৩ সূচকে নেমে যায়। শেষের দিকে সেই ধাক্কা সামলে সামান্য ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত ৪৫৬.১০ সূচক কমে ৭২,৯৪৩.৬৮ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স।

এদিন শেয়ারবাজারে সেনসেক্সের ৩০ সংস্থার মধ্যে লাভের মুখ দেখেছে মাত্র ৮ সংস্থা। তেল ও গ্যাস ক্ষেত্র ছাড়া অধিকাংশ ক্ষেত্রের শেয়ারের দর কমেছে। বিশেষভাবে ধাক্কা খেয়েছে ব্যাঙ্ক, তথ্য প্রযুক্তির শেয়ারদর। এন নারায়ণমূর্তির ইনফোসিসের শেয়ারমূল্য একদিনেই কমেছে ৫৩.৮০ টাকা। উইপ্রো, এইচসিএল টেকনোলজিস, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, বাজাজ ফিনসার্ব, লোসানের মুখে পড়েছে। অন্যদিকে হিন্দুস্থান লিভার, টাইটান, এইচডিএফসি ব্যাঙ্ক, মারুতি সুজুকি এবং আইটিসির শেয়ারদর ছিল ঊর্ধ্বমুখী।

ফের বেপরোয়া বাসের রেষারেষি, বেহালায় স্কুটি আরোহীর মৃত্যুতে চাঞ্চল্য

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

দীর্ঘদিন বিবাদের জের, স্ত্রীকে WhatsApp-এ ভয়েস মেসেজ পাঠিয়ে আত্মহত্যা যুবকের

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

বর্ষার সন্ধ্যায় চায়ের সঙ্গে রাখুন মুচমুচে সুজির পকোড়া, জানুন কীভাবে বানাবেন

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর