চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার, ৪৩৪ সূচক হারাল সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি: বাজার বিশেষজ্ঞদের আশঙ্কাই সত্যি হল। টানা কয়েকদিন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলার পরে মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার। বুধবার একদিনেই ৪৩৪ সূচক খোয়াল সেনসেক্স। ফলে ৭৩ হাজারের গণ্ডি থেকে এক ধাক্কায় ৭২ হাজারের ঘরে নেমে এলো। আর ১৪১.৯০ সূচক কমে নিফটি গিয়ে ঠেকেছে ২২,০৫৫.০৫ পয়েন্টে।

গতকাল মঙ্গলবারই সর্বকালীন রেকর্ড গড়েছিল সেনসেক্স ও নিফটি। ৭৩ হাজারের ঘরে পৌঁছে গিয়েছিল সেনসেক্স। তবে বাজারের অশ্বমেধের ঘোড়ার মতো ছোটা খুব একটা আশাম্বিত করে তুলতে পারেনি আর্থিক বিশেষজ্ঞদের। যে কোনও সময়ে শেয়ারবাজার হুমড়ি খেয়ে পড়তে পারে বলে বিনিয়োগকারীদের সতর্কও করে দিয়েছিলেন তাঁরা। যদিও এদিন সকালে আগের দিনের চেয়ে ২১০ পয়েন্ট বাড়তি নিয়ে লেনদেন শুরু করেছিল সেনসেক্স। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই নিচের দিকে নামতে থাকে সেনসেক্স। বেলা তিনটে নাগাদ এক ধাক্কায় প্রায় ৮০০ পয়েন্ট খুঁইয়ে সাড়ে ৭২ হাজারের নিচে নেমে যায়। পরে সেই ধাক্কা খানিকটা সামাল দেয়। যদিও লোকসানের ধাক্কা সামাল দিতে পারেনি। দিনের শেষে ৪৩৪.৩০ সূচক কমে ৭২,৬২৩.০৯ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭৩,২৬৭.৮০ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭২,৪৫০.৫৬ পয়েন্ট।

এদিন বাজারে তথ্য-প্রযুক্তি, অটো এবং এনার্জি ক্ষেত্রের বিভিন্ন সংস্থার শেয়ারদর কমেছে। জি এন্টারটেইনমেন্টের শেয়ারমূল্য এক ধাক্কায় ১৫ শতাংশের মতো কমেছে। শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ারদর কোনও কারণে সবুজ জোনে টিঁকে যেতে সক্ষম হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ