লক্ষ্মীবারে লোকসান বিনিয়োগকারীদের, ২৫৬ সূচক খোয়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারেই লোকসানের মুখ দেখতে গেল বিনিয়োগকারীদের। বুধবার কোনওক্রমে ধাক্কা সামলাতে পারলেও বৃহস্পতিবার পতন এড়াতে পারল না শেয়ারবাজার। একদিনে ২৫৬ সূচক হারানোর ফলে ফের ৬৪ হাজারের ঘরে নেমে গিয়েছে সেনসেক্স। আর নিফটিও ৯৩ পয়েন্ট খুঁইয়ে ১৯,৩০০ সূচকের নিচে নেমে গিয়েছে। ব্যাঙ্ক, এফএমসিজির সঙ্গে জড়িত সংস্থাগুলি এদিন ব্যাপক ধাক্কা খেয়েছে।

গতকাল বুধবার ৬৫,০৮৭.২৫ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন একশোর কাছাকাছি বাড়তি পয়েন্ট নিয়ে শুরু হয়েছিল লেনদেন। প্রথম দিকে বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হলেও সময় যত গড়িয়েছে ততই গোঁত্তা খেয়ে নিচের দিকে নেমেছে এফএমসিজি, ব্যাঙ্কিং ক্ষেত্রে শেয়ার বিক্রির হিড়িক পড়ে যাওয়ায় ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগ পায়নি সেনসেক্স-নিফটি। এক সময়ে শেয়ারের নিম্নমুখী প্রবণতায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বিনিয়োগকারীরা। ৬৫ হাজারের গণ্ডি থেকে নেমে ৬৪ হাজারের গণ্ডিতে এসে দাঁড়ায়। শেষ পর্যন্ত অবশ্য বাজার বন্ধের আগের মুহুর্তে সামান্য ঘুরে দাঁরায়। যদিও পতন এড়াতে পারেনি। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫,২৭৭.০৪ পয়েন্ট। সর্বনিম্ন সূচক ছিল ৬৪,৭২৭.৬৩ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে ২৫৫ দশমিক ৮৪ পয়েন্ট খুঁইয়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৬৪,৮৩১.৪১ সূচকে। আর নিফটি ৯৩.৬৫ সূচক খুঁইয়ে ১৯,২৫৩.৮০ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে।

বাজারে এদিন ক্ষতির মুখে পড়েছে আদানি এন্টারপ্রাইজেস, আদানি পোর্ট, বিপিসিএল, ব্রিটানিয়া, আইচার মোটরস, বাজাজ অটো, বাজাজ ফিনান্স, টাটা কনজিউমার, অ্যাক্সিস ব্যাঙ্ক, এশিয়ান পেইন্টস এবং ওএনজিসি। শেয়ারবাজারে পতনের দিনেও লাভেদর মুখ দেখেছে জিয়ো ফিনান্সিয়াল সার্ভিসেস, মারুতি সুজুকি, এইচডিএফসি লাইফ, সিপলা, টাটা স্টিল, এলটিআই মাইন্ড ট্রি, টাইটান এবং হিন্ডালকো।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল