আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টানা পাঁচ দিন তেজি শেয়ারবাজার, সাড়ে ৬৫ হাজারের কাছাকাছি সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দুরন্ত গতিতে ছুটছে শেয়ারবাজার। সোমবারের পরে মঙ্গলবারেও ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি। একদিনে সেনসেক্স বেড়েছে ২৭৪ সূচক। আর নিফটি বেড়েছে ৬৬. ৪৫ সূচক। এ নিয়ে টানা পাঁচদিন ধরে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার। ফলে বিনিয়োগকারীদের মুখের হাসি ক্রমশ চওড়া হচ্ছে। এদিন বাজারে বাজাজ ফিনান্স ও হিরো মোটর কর্পের শেয়ার রেকর্ড পরিমাণ বেড়েছে। বাজাজ ফিনান্সের শেয়ারের দর সাত শতাংশের বেশি বেড়েছে।

টানা কয়েকদিন ধরে ধস নামার পরে গত মঙ্গলবার থেকে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটতে শুরু করেছে শেয়ারবাজার। গতকাল সোমবারই প্রথমবারের মতো ৬৫ হাজার সূচকের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল সেনসেক্স। শেষ পর্যন্ত ৬৫ হাজার ২০৫ দশমিক ০৫ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে সাড়ে ৬৫ হাজারের বেশি সূচক নিয়ে শুরু হয় লেনদেন। তবে খানিক্ষণের মধ্যেই আচমকা নিম্নমুখী হতে শুরু করে। পরে অবশ্য সেই ধাক্কা সামলে আগের দিনের চেয়ে ২৭৪ পয়েন্ট বেড়ে ৬৫ হাজার ৪৭৯ দশমিক ০৫ সূচকে বন্ধ হয় সেনসেক্স।  আর ৬৬.৪৫ সূচক বেড়ে ১৯ হাজার ৩৮৯ পয়েন্টে বন্ধ হয়েছে নিফটি।

শেয়ারবাজারে এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫,৬৭২.৯৭ পয়েন্ট আর সর্বনিম্ন ৬৫,১৭১.০৬ পয়েন্ট। সোমবারের মতো এদিনও শেয়ারবাজারে আর্থিক ও ব্যাঙ্কিং, ওষুধ উ‍ৎপাদক এবং তথ্য-প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারদরের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। বাজাজ ফিনান্সের পাশাপাশি কোটাক ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারদর বেড়েছে। তাছাড়া সান ফার্মা, টাইটান, এনটিপিসি, টিসিএস ও উইপ্রোর মতো তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ার দরও বেড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ