শেয়ারবাজারে ফের ধস, ৬৬৮ সূচক খোয়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ইতিহাসে প্রথমবার ৭৬ হাজারের ঘরে পৌঁছে ইতিহাস গড়ার পরে উল্টোদিকে হাঁটতে শুরু করেছে শেয়ারবাজার। বুধবারও ধস নেমেছে সেনসেক্স ও নিফটিতে। একদিনে ৬৬৮ সূচক খুঁইয়ে ৭৪ হাজারের ঘরে নেমে গিয়েছে সেনসেক্স। এ নিয়ে টানা চার দিন পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার। আর তাতেই প্রমাদ গুনছেন বিনিয়োগকারীরা। বাজার বিশেষজ্ঞরা লোকসভা ভোটে দেশ ক্ষমতার পালাবদল ঘটতে পারে এমন সম্ভাবনা তৈরি হওয়ায় শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তবে অন্য অংশ মনে করছেন, আমেরিকার মুদ্রাস্ফীতি সংক্রান্ত রিপোর্ট প্রকাশ হওয়ার আগে গোটা বিশ্বেই শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তার প্রভাব পড়ছে দালাল স্ট্রিটে।

গতকাল মঙ্গলবার (২৮ মে) ৭৫,১৭০.৪৫ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে আগের দিনের চেয়ে ৩৪৪ পয়েন্ট কমে ৭৪,৮২৬.৯৪ সূচক নিয়ে শুরু হয়েছিল লেনদেন। বাজার খোলার পরেই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্স ও নিফটির সূচক। তার পরে আর দিনভর ঘুরে দাঁড়াতে পারেনি। রেড জোনে থেকেই লেনদেন শেষ করেছে। দিনের শেষে ৬৬৭.৫৫ সূচক খুঁইয়ে ৭৪,৫০২.৯০ সূচক নিয়ে বন্ধ হয়। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭৪,৯৮৬.২২ পয়েন্ট আর সর্বনিম্ন সূচক ছিল ৭৪,৪৫৪.৫৫ পয়েন্ট। আর ১৮৩ দশমিক ৪৫ সূচক কমে ২২,৭০৪. ৭০ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে নিফটি।

এদিন শেয়ারবাজারে সেনসেক্স ও নিফটির পাশাপাশি মিডক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্সেও ভরাডুবি ঘটেছে। দুই ক্ষেত্রের ইনডেক্স কমেছে যথাক্রমে ০.৪ এবং ০.২ শতাংশ। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে বহুতল আবাসন ও ব্যাঙ্কিং সেক্টর। টেক মাহিন্দ্রা ও আইসিআইসিআই ব্যাঙ্কের শেযারদর ২ শতাংশের বেশি কমেছে। উল্টোদিকে হিন্ডালকো, ডিভিজ ল্যাব, পাওয়ার গ্রিড করপোরেশন, নেসলে ইন্ডিয়া লাভের মুখ দেখেছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের