আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের ধাক্কা খেল শেয়ারবাজার, ২৩৮ সূচক খুঁইয়ে নামল ৬৩ হাজারে

 নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দু’দিন ঊর্ধ্বমুখী হওয়ার পরে মঙ্গলবার ফের বিনিয়োগকারীদের চিন্তা বাড়িয়ে নিম্নমুখী শেয়ারবাজার। একদিনে ২৩৭.৭২ সূচক খুঁইয়ে ফের ৬৩ হাজারের ঘরে নেমে গেল সেনসেক্স। নিফটি খুঁইয়েছে ৬১ সূচক। মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে অপরিশোধিত  তেলের দাম বৃদ্ধির ফলে আচমকাই শেয়ার বিক্রির হিড়িক পড়ে যাওয়ায় বাজার নিম্নমুখী হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পাশাপাশি বেসরকারি ব্যাঙ্কগুলির শেয়ার দরে বড় ধরনের পতন ঘটেছে।

ইজরায়েল-হামাস লড়াইয়ের ধাক্কায় টানা ছয়দিন ধরে নিম্নমুখী থাকার পরে গত সপ্তাহের শুক্রবারে ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার। গতকাল সোমবার খানিকটা বেড়ে ৬৪ হাজারের ঘরে পৌঁছে গিয়েছিল সেনসেক্স। ফলে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছিল। এদিন সকালে আগের দিনের চেয়ে ৩৩৬ পয়েন্টের বেশি নিয়ে সবুজ জোনে থেকেই শুরু হয়েছিল লেনদেন। কিন্তু লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে পড়তে থাকে সেনসেক্স ও নিফটি। তার পর দিনভর উত্থান-পতনের মধ্য দিয়েই চলতে থাকে বাজার। দুপুরের পরে আচমকাই গোঁত্তা খেয়ে নিচের দিকে নেমে যায়। তার পরে দিন ভর চেষ্টা চালিয়েও আর কোমর সোজা করে উঠে দাঁড়াতে পারেনি। দিনের শেষে বাজার বন্ধের সময়ে ২৩৭.৭২ পয়েন্ট খুঁইয়ে ৬৩, ৮৭৪.৯৩ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৪,৪৫২.৩২ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৬৩,৮১২.৫৩ পয়েন্ট। নিফটি ৬১.৩০ সূচক খুঁইয়ে ১৯,০৭৯.৬০ সূচকে দাঁড়িয়েছে।

এদিন বাজারে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা এবং বেসরকারি ব্যাঙ্কের শেয়ার। লোকসানের মুখ দেখেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, সান ফার্মা, আইসার মোটরস, রিলায়েন্স, টাটা স্টিল, টিসিএস, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। লাভের মুখ দেখেছে টাইটান, পাওয়ার গ্রিড, নেসলে ইন্ডিয়া, কোটাক ব্যাঙ্ক, এশিয়ান পেন্টস।

Published by:

Share Link:

More Releted News:

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

ChatGPT 5.5 কেন বলছে ‘গবলিন’? নতুন আপডেট ঘিরে ভাইরাল বিতর্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ