শুক্র সকালেই তেজি ঘোড়ার মতো দৌড় সেনসেক্সের, লগ্নিকারীদের মুখে চওড়া হাসি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ডোনাল্ড ট্রাম্প ‘পাল্টা কর’ ৯০ দিনের মতো স্থগিত রাখতেই তেজি ঘোড়ার মতো ছুটে চলছে সেনসেক্স ও নিফটি। আজ শুক্রবার সকালে সপ্তাহের শেষ কর্মদিবসে বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স চড়েছে ১,৩০০ পয়েন্টের বেশি। নিফটিও ২২,৮০০ সূচক ছাড়িয়েছে। সান ফার্মা ও টাটা স্টিলের শেয়ারদর এক লাফে ৪ শতাংশের বেশি বেড়েছে। ফলে লগ্নিকারীদের মুখের হাসি ক্রমশ চওড়া থেকে চওড়া হচ্ছে।

ট্রাম্পের কর বোমায় গত সোমবার ক্ষতবিক্ষত হয়েছিল শেয়ারবাজার। কয়েক মিনিটে ২০ লক্ষ কোটি টাকার বেশি খুঁইয়ে পথে বসেছিলেন বিনিয়োগকারীরা। হাহাকার পড়ে গিয়েছিল শেয়ারবাজার। তবে মঙ্গলবার থেকে ইউ টার্ন নিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল সেনসেক্স ও নিফটি। বৃহস্পতিবার বাজার বন্ধের সময়ে ৭৩,৮৪৭.১৫ সূচকে ছিল সেনসেক্স। এদিন সকালে আগের দিনের চেয়ে ৯৮৮ পয়েন্ট বেশি নিয়ে ৭৪ হাজার ৮৩৫ দশমিক ৪৯ সূচক নিয়ে সবুজ জোনে দাঁড়িয়েই লেনদেন শুরু করে সেনসেক্স। শুরুতে খানিকটা নিচের দিকে নামলেও পড়ে উপরের দিকে উঠতে শুরু করে।

মূলত ওষুধ ও ধাতক শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ার দর ঊর্ধ্বমুখী হওয়ার কারণেই সেনসেক্স ও নিফটি তেজি ঘোড়ার মতো দৌড়তে শুরু করেছছে। বিএসই’র স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্সও সবুজ জোনে থেকে ব্যবসা শুরু করেছে। দুই ইনডেক্সই ২ শতাংশ করে বেড়েছে। টাটা স্টিল, হিন্ডালকো, জেএসডব্লিউ স্টিল, টাটা মোটরস, সান ফার্মার মতো শীর্ষ সংস্থার শেয়ারমূল্য অনেকটাই বেড়েছে। তবে এশিয়ান পেন্টস, অ্যাপলো হাসপাতাল ও এইচডিএফসি লাইফের শেয়ারমূল্য নিম্নমুখী।  

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের