বানভাসী গুজরাত, প্রাকৃতিক দুর্যোগের বলি সাত

কম-বেশি সব জেলাই ক্ষতিগ্রস্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ:  প্রাকৃতিক দুর্যোগের বলি গুজরাত (Gujrat)। প্রবল বৃষ্টির বলি সাত। এই নিয়ে চলতি মরসুমে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৩। প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন নয় হাজারের বেশি মানুষ। তাদের অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর ( State Disaster Management) সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাং, নভসারি, তাপি, ভলসাদ। মধ্য গুজরাতের সব জেলাই কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে পাঁচমহল, ছোটা উদেপুর, খেড়া।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Sha( প্রাকৃতিক দুর্যোগে কবলিত গুজরাতকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। বন্যা কবলিত এলাকা থেকে অপেক্ষাকৃত নিরাপদস্থানে সরিয়ে নিয়ে আসার কাজে হাত বাড়িয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর,  জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীও (Indian coast guard) সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে অপেক্ষাকৃত নিরাপদস্থানে স্থানে এলাকাবাসীকে সরিয়ে নিয়ে আসা হয়েছে।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী রাজেন্দ্র ত্রিবেদী (state Disaster Management Minister Rajendra Trivedi) জানিয়েছেন, “২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। অতিবৃষ্টি, বজ্রপাতের ফলে গত এক মাসে মোট ৬৩ জনের মৃত্যু হয়েছে।” প্রসঙ্গত, রবিবার রাতে আহমেদাবাদে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বন্যার কারণে সোমবার রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।

এদিকে, তেলেঙ্গানায় (Telengana) বন্যার ফলে কারওর মৃত্যুর খবর পাওয়া যায়নি। কিন্তু অন্তত ১৫টি বাড়ি ভেঙেছে বলে জানা গিয়েছে।

পরিত্যক্ত বাড়িতে ‘ধর্ষণ’ মানসিক ভারসাম্যহীন কিশোরীকে, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?