‘মহারাষ্ট্রে ভোটের আগে ১৬০ সিটে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দুই ব্যক্তি’, বিস্ফোরক দাবি পওয়ারের

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: ভোটার তালিকায় ‘জালিয়াতি’ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাহুল গান্ধির দ্বৈরথের মধ্যে   মহারাষ্ট্রের বিধানসভা ভোট নিয়ে বিস্ফোরক দাবি করলেন বর্ষীয়ান মরাঠা নেতা শরদ পওয়ার। শনিবার (৯ অগস্ট) নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপির (এসসিপি) সুপ্রিমো বলেন, ‘মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে দুই ব্যক্তি আমার কাছে এসেছিলেন। বিরোধী জোট মহা বিকাশ আগাড়িকে রাজ্য বিধানসভার ২৮৮ আসনের মধ্যে ১৬০ আসনে জিতিয়ে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। আমি সঙ্গে সঙ্গেই রাহুল গান্ধিকে বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু রাহুল আমাকে বলেছিল বিষয়টিতে গুরুত্ব দেবেন না। আমরা সরাসরি সাধারণ মানুষের দরজায় পৌঁছব।’

বিহারে বিধানসভা ভোটের মুখে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী চালিয়েছে নির্বাচন কমিশন। আগের তালিকা থেকে বাদ গিয়েছে ৬৫ লক্ষের বেশি ভোটারের নাম। ওই বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে নিশানা করেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। গত ৫ অগস্ট এক সাংবাদিক সন্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির প্রমাণ প্রকাশ করেন রাহুল গান্ধি। তার পর থেকে একের পর এক প্রমাণ তুলে বিজেপিকে বিঁধে চলেছেন তিনি। অবিযোগ করেছেন, ‘বিজেপির হয়ে ভোট লুট করছে নির্বাচন কমিশন।’ যদিও ওই অভিযোগ খণ্ডন করে পাল্টা রাহুলের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আসরে অবতীর্ণ হয়েছেন কমিশনের কর্তারা।

রাহুল গান্ধির সঙ্গে নির্বাচন কমিশনের দ্বৈরথ যখন জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে ঠিক তখনই মহারাষ্ট্রের বিধানসভার ভোট নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শরদ পওয়ার। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন। কীভাবে মহারাষ্ট্রের ভোটের আগে দুই ব্যক্তি ১৬০ আসনে জিতিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে এসেছিলেন তাও উল্লেখ করেন। যদিও ওই দুই ব্যক্তির পরিচয় ও চেহারার বিবরণ সম্পর্কে কিছু জানাতে চাননি বর্ষীয়ান মরাঠা নেতা।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের