এনসিপিতে কোনও ভাঙন ধরেনি, দাবি শরদ পওয়ারের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: তাঁর হাতে গড়ে ওঠা জাতীয়তাবাদী কংগ্রেস পার্টিতে (এনসিপি) কোনও ভাঙন ধরেনি বলে শুক্রবার দাবি করেছেন শরদ পওয়ার। এমনকি দলের রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে শত্রু শিবির সেনা-বিজেপি জোট সরকারে যোগ দিয়ে বিদ্রোহী নেতা অজিত পওয়ার কোনও অন্যায় করেননি বলেও জানিয়ে দিয়েছেন এনসিপি সুপ্রিমো। আর প্রবীণ মরাঠা নেতার এমন বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘দলের প্রতীক ও নাম যাতরে নিজের দখলে থাকে তার জন্যই বিদ্রোহী নেতাদের নিয়ে নরম মনোভাব দেখাচ্ছেন এনসিপি সুপ্রিমো।’

গত ৩ জুলাই দলের অধিকাংশ বিধায়ককে সঙ্গে নিয়ে আচমকাই সেনা-বিজেপি জোট সরকারে যোগ দিয়েছিলেন এনসিপি সুপ্রিমোর ভাইপো অজিত পওয়ার। দলে ভাঙনের পুরস্কার হিসেবে তিনি সেনা-বিজেটপি জোট সরকারে উপমুখ্যমন্ত্রিত্বের পদও পেয়েছেন। নিজেদের আসল এনসিপি দাবি করে জাতীয নির্বাচন কমিশনের দরজায় করা নেড়েছে এনসিপির যুযুধান দুই শিবির। আগামী ১৩ সেপ্টেম্বর নিজেদের দাবির সপক্ষে প্রমান জমা দেওয়ার জন্য শরদ ও অজিত গোষ্ঠীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

কিন্তু গত কয়েকদিন ধরেই আচমকা এনসিপির যুযুধান দুই শিবির পরস্পরের বিরুদ্ধে আক্রমণ শানানো বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার বারামতীর সাংসদ তথা শরদ কন্যা সুপ্রিয়া সুলে সাংবাদিকদের জানিয়েছিলেন, এনসিপিতে কোনও ভাঙন ধরেনি। অজিত পওয়ার আমাদের দলের বর্ষীযান নেতা, যিনি আলাদা অবস্থান নিয়েছেন। শুক্রবার একই কথা বলেছেন খোদ এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের দলে কোনও ভাঙন ধরেনি। কেউ কেউ আলাদা অবস্থান নিয়ে দল ছেড়েছেন। গণতান্ত্রিক দলে এটা সচরাচর ঘটে থাকে।’

প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপদ, ‘কাকিমা’ বলে ডাক, পিছন ফিরতেই গলার হার ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

গরু পাচার মামলায় CID-র সিজ করা বহুতলে হঠাৎ আগুন, দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

কলকাতায় জঙ্গি সন্দেহে পাক নাগরিক গ্রেফতার রানা রউফ

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ