বিদ্রোহের সাজা, এনসিপি’র ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রফুল পটেলকে দল থেকে বহিষ্কার শরদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কংগ্রেসে থাকাকালীনই শরদ পওয়ারের ডান হাত হয়ে উঠেছিলেন প্রফুল পটেল। এমনকী বিশ্বস্ততার মূল্য হিসেবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদেও বসিয়েছিলেন। কয়েক দিন আগে মেয়ে সুপ্রিয়া সুলের সঙ্গে দলের ওয়ার্কিং প্রেসিডেন্টও করেছিলেন। কিন্তু রবিবার সেই বিশ্বস্ত অনুচর বিশ্বাসঘাতকতা করে হাত মিলিয়েছেন বিদ্রোহী নেতা অজিত পওয়ারের সঙ্গে। দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গীর এমন গর্হিত অপরাধ সহ্য করলেন না এনসিপি প্রধান শঅরদ পওয়ার। সোমবার বিকেলে সোজা দলের বাইরে্বর দরজা দেখিয়ে দিলেন। প্রফুল পটেলের পাশাপাশি দল থেকে বহিষ্কার করা হয়েছে কোষাধ্যক্ষ সুনীল তাতকারেকেও।

রবিবারই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মহারাষ্ট্রে সেনা-বিজেপি জোট সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার। তাঁর সঙ্গে শপথ নিয়েছেন এনসিটপি’র আরও আট বাগী বিধায়ক। আর গোটা বিদ্রোহের পর্বে নিজের রাজনৈতিক গুরু শরদ পওয়ারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অজিতকে সঙ্গ দিয়েছেন। এমনকী রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানেও হাজির ছিলেন। শুধু প্রফুল নন, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এনসিপির খাজাঞ্চির দায়িত্বে থাকা সুনীল তাতকারে। তাঁর মেয়ে অদিতি তাতকারে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

বিদ্রোহী নেতাদের কী শা্তি দেওয়া যায় তা নির্ধারণে এদিন বৈঠকে বসেছিল এনসাইপির শৃঙ্খলারক্ষা কমিটি। ওই বৈঠকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া শিবাজিরাও গরজে, মুম্বই ডিভিশনের প্রধান নরেন্দ্র রাঠোড়, আকোলা শহর জেলা প্রধান বিজয় দেশমুখকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিদ্রোহী শিবিরের নেতা অজিত-সহ মন্ত্রী হিসেবে শপথ নেওয়া দলীয় বিধায়কদের পদ খারিজের জন্য মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষকে চিঠি পাঠানোর প্রস্তাবও নেওয়া হয়। ওই বৈঠকের ঘন্টা দুয়েক বাদেই টুইট করে দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রফুল পটেল ও কোষাধ্যক্ষ সুনীল তাতকারেকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের কথা জানান এনসিপি প্রধান শরদ পওয়ার।

 

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা