আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

ফের শরদ পওয়ারের দরবারে বিদ্রোহী এনসিপি নেতারা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দলে ভাঙন ধরিয়ে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার পরে এবার পদ্ম বিরোধী মহাজোট থেকে এনসিপি প্রধান শরদ পওয়ারকে সরিয়ে আনতে আদাজল খেয়ে নেমে পড়েছে ‘বিশ্বাসঘাতক’ অজিত পওয়ার-প্রফুল পটেলরা। রবিবারের পরে সোমবার সদলবদলে ফের দলের সুপ্রিমোর সঙ্গে দেখা করে মহাজোটের বৈঠকে সামিল না হওয়ার অনুরোধ জানিয়েছেন। বিজেপির সঙ্গে হাত মেলানোরও অনুরোধ জানিয়েছেন। যদিও দলের বিক্ষুব্ধদের কথা শুনলেও একটিও কথা বলেননি প্রবীণ মরাঠা নেতা। ফলে নিরাশই হতে হয়েছে বিজেপি বান্ধব অজিত পওয়ার-প্রফুল পটেলদের।

দলে ভাঙন ধরিয়ে সেনা-বিজেপি জোট সরকারে সামিল হওয়ার পরে গতকাল রবিবার প্রথমবারের জন্য ওয়াই বি সেন্টারে গিয়ে এনসিপি সুপ্রিমোর  সঙ্গে দেখা করেছিলেন বিদ্রোহীরা। সূত্রের খবর, বেঙ্গালুরুতে মহাজোটের বৈঠকে যোগ না দেওয়ার আর্জি জানানো হয়েছিল শরদ পওয়ারকে। যদিও সেই আর্জি খারিজ করে দিয়ে মঙ্গলবার বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন প্রবীণ মরাঠা নেতা। আর তার পরে এদিন আবার একই আর্জি নিয়ে শরদের দরবারে হাজির হয়েছিলেন দল ভেঙে বিজেপির সঙ্গে হাত মেলানো বিদ্রোহী এনসিপি নেতারা। যদিও তাঁদের কোনও আশ্বাস দেননি পওয়ার।

অন্যদিকে, বিধানসভায় শাসক বেঞ্চে নাকি বিরোধী বেঞ্চে বসবেন তা নিয়ে দোলাচলে ভুগছেন এনসিপির বিধায়করা। বিদ্রোহী নেতা অজিত পওয়ার দলীয় বিধায়কদের ট্রেজারি বেঞ্চে বসার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে শরদ গোষ্ঠীর পক্ষে মুখ্যসচেতক জিতেন্দ্র আহাদ হুইপ জারি করে বিধায়কদের বিরোধী বেঞ্চে বসার নির্দেশ দিয়েছেন। এই টানাপোড়েনে এদিন বিধানসভার অধিবেশনের প্রথম দিনে গরহাজির ছিলেন এনসিপির ২৭ বিধায়ক। ফলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, লখনউতে এসআই-হোম গার্ড পরীক্ষাকাণ্ডে গ্রেপ্তার ২

সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ