সঙ্কটজনক শরদ পাওয়ার, তড়িঘড়ি ভর্তি করা হল পুণের হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন পরবর্তী রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) প্রবীণ নেতা শরদ পাওয়ার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন

৮৩ বছর বয়সী এই অভিজ্ঞ রাজনীতিবিদ বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সোমবার ভোরে চিকিৎসকদের একটি বিশেষ দল বারামতীর গোবিন্দবাগে তাঁর বাসভবনে পৌঁছে শারীরিক পরীক্ষা করেন। প্রায় ১ ঘণ্টা ধরে পর্যবেক্ষণের পর চিকিৎসকরা মনে করেন, উন্নত চিকিৎসা ও সঠিক নজরদারির প্রয়োজন রয়েছে। সেই পরামর্শ অনুযায়ী, বিকেলের দিকে হৃদরোগ সংক্রান্ত সমস্ত আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন একটি অ্যাম্বুল্যান্সে করে তাঁকে পুনেতে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ নিষিদ্ধ করার দাবি FWICE-এর

পারিবারিক সূত্রে খবর, দীর্ঘদিন ধরে কাশি ও কফের সমস্যায় ভুগছিলেন শরদ পাওয়ার। শ্বাসকষ্টেও ভুগছিলেন তিনি। সংক্রমণের ঝুঁকি এড়াতে তিনি মাস্ক পরে থাকতেন এবং চিকিৎসারও কমতি রাখেননি।

দলীয় সূত্রের দাবি, সাম্প্রতিক মানসিক চাপ ও শারীরিক পরিশ্রমই তাঁর স্বাস্থ্যের অবনতির অন্যতম কারণ। অসুস্থতার জন্য গত কয়েক মাস ধরে তিনি প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি থেকে অনেকটাই দূরে ছিলেন। যদিও সাম্প্রতিক পারিবারিক শোক এবং দলীয় কর্মীদের অনুরোধে তিনি আবার সেখানে ফিরছিলেন। উল্লেখযোগ্যভাবে, এই সময়েই রাজ্যজুড়ে জেলা পরিষদ ও পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ চলছে। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে শারীরিক অসুস্থতা সত্বেও শরদ পাওয়ার পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছিলেন বলে দলীয় সূত্রে খবর।

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!