লক্ষ্মীবারে ঝিমিয়ে শেয়ার বাজার, পতন সেনসেক্সে, মাথায় হাত বিনিয়োগকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভের বদলে, পকেট ফাঁকা হওয়ার আশঙ্কা! সকালেই শেয়ার বাজার খুলতে হু হু করে পড়ে গিয়েছে সেনসেক্স। নিফটি পড়েছে ১৫৯ পয়েন্ট ও সেনসেক্স পড়েছে ৫০০ পয়েন্ট। গতকাল, বুধবার ইরান ও আমেরিকা-ইজরায়েলের মধ্যে দু’সপ্তাহের যুদ্ধবিরতি লাগু হয়েছে। সেই খবর সামনে আসতেই গোটা বিশ্বে বাজার চাঙ্গা হয়। যার প্রভাব পড়ে ভারতীয় শেয়ার বাজারেও। বিরাট লাফ দেয় সেনসেক্স। যদিও ২৪ ঘণ্টা ঘুরতেই উল্টো চিত্র বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। আজ, বৃহস্পতিবারের শেয়ার বাজারের হাল দেখে চিন্তায় পড়েছেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন: মাত্র ১০ মিনিটে লেবাননের ১০০টি জায়গায় ব্যপক হামলা ইজরায়েলের, নিহত ২৫৪

আজ, বৃহস্পতিবার সকালে শেয়ার মার্কেট খুলতেই ৯০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। আদানি গোষ্ঠীর স্টকে বিরাট পতন দেখা যাচ্ছে। নিম্নমুখী ইনফোসিসের স্টকও। গতকাল, বুধবার মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণার পরেই গোটা বিশ্বের শেয়ার মার্কেটের সূচকগুলির উত্থান দেখা যায়। ভারতও ব্যতিক্রম ছিল না। বুধবার সকালে ৭৭ হাজার ২৯০ পয়েন্টে খোলে সেনসেক্স। সারাদিন গ্রিনজোনে ট্রেড করে দিনের শেষে সেনসেক্স বন্ধ হয় ৭৭ হাজার ৫৬২ পয়েন্টে। নিফটিও ভালো অঙ্কে বন্ধ হয়। কিন্তু গতকাল যে স্টকগুলি ভারতীয় বাজারকে চাঙ্গা করেছিল, সেগুলিরই এদিন পতন হয়েছে। তালিকায় রয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার, ইন্ডিগো বিমান সংস্থার শেয়ার। মিডক্যাপ সেক্টর এখনও পর্যন্ত রেড জোনে রয়েছে। এই সেক্টরের Hindustan Petroleum, Coforge, Bharat Forge-এর শেয়ারে সকাল থেকেই পতন হয়েছে। যা চিন্তা বাড়াচ্ছে বিনিয়োগকারীদের।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের