অপ্রত্যাশিত! বড় দিনের আগেই পুরু বরফের চাদরে ঢাকল শিলং

বিগত এক দশকে শীতের মরসুমে রাজ্যে তুষারপাতের ঘটনা ঘটেছে মাত্র ৩ থেকে ৪ বার। চলতি বছরে শীতের ধাক্কা একটু বেশিই টের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত এক দশকে শীতের মরসুমে রাজ্যে তুষারপাতের ঘটনা ঘটেছে মাত্র ৩ থেকে ৪ বার। চলতি বছরে শীতের ধাক্কা একটু বেশিই টের পাচ্ছিলেন মেঘালয়ের বাসিন্দারা। কিন্তু তা বলে একেবারে তুষারপাত! সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি মেঘালয়ের রাজধানী তথা দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র শিলংয়ের বাসিন্দারা। বুধবার দুপুরে মেঘালয়ের রাজধানী শিলংয়ে সকলকে চমকে দিয়ে তুষারবৃষ্টি শুরু হয়। ভারী তুষারপাতের কারণে সিলংয়ের রাস্তা, বাড়ি-ঘর সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে। এমন এক মায়াবী শিলংকে দেখে পর্যটকরা তো বটেই, স্থানীয়রাও উচ্ছ্বসিত।

ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই উত্তর-পূর্ব ভারতে চলছে শৈত্যপ্রবাহ। আবার কয়েক সপ্তাহ ধরে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাত দেখা গিয়েছে। কুল্লু ও মানালির বিস্তৃর্ণ অংশ সাদা বরফে ঢেকে গিয়েছে। কিন্তু উত্তর-পূর্ব অংশে তুষারপাত সচরাচর দেখা যায় না। কিন্তু এবার হাড় হিম করা ঠান্ডায় জবুথবু মেঘালয়ের রাজধানী শিলং। আর সকলকে চমকে দিয়ে ক্রিসমাসের আগেই হল ভারী তুষারপাত। আর এই অপ্রাত্যাশিত তুষারপাতে দারুণ খুশি পর্যটকরা। স্থানীয়দের অনুমান, বড় দিনের ছুটিতে শিলংয়ে ভালোই ভিড় হবে বরফ দেখতে। তবে মেঘালয়ের ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট-এর এক গবেষক জানিয়েছেন, ওই দিন কোনও শৈত্যপ্রবাহের খবর পাওয়া যায়নি। বায়ুমণ্ডলের অস্থিরতা ও পর্যাপ্ত আর্দ্রতার কারণে তুষারবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল। যার জেরেই এই অপ্রত্যাশিত তুষারপাত।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ