পঞ্জাবে শিব সেনা নেতাকে গুলি করে হত্যা

অমৃতসরে শিব সেনা নেতা সুধীর সুরিকে গুলি করে হত্যা করা হল। অমৃতসরে এক মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর : অমৃতসরে শিব সেনা নেতা সুধীর সুরিকে গুলি করে হত্যা করা হল। সুধীর কট্টর হিন্দুত্ববাদী বলে পরিচিত। অমৃতসরে এক মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন তিনি। সেই বিক্ষোভ দেখানোর সময়েই খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়। আততায়ীকে গ্রেফতার করা হয়েছে।

উগ্র হিন্দুত্ববাদী বলে পরিচিত সুধীর একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। এক সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখায় এবছর জুলাইয়ে তাঁকে গ্রেফতারও করা হয়। জামিন পেয়ে তিনি ফের স্বমূর্তি ধরেন। জঙ্গিদের হিট লিস্টে থাকা সুধীররে জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ হয়েছিল। জানা গিয়েছে, রাস্তায় বসে প্রতিবাদের সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল। তারই মধ্যে আততায়ী এসে তাঁকে গুলি করে যায়। অমৃতসরের পুলিশ কমিশনার অরুণ পাল সিং সুধীরের মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করে সবাইকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন। অমৃতসরের একটি মন্দিরে কিছু মূর্তি ভাঙা অবস্থায় দেখ যায়। সেই খবর পেয়েই সেখানে গিয়ে অনুগামীদের নিয়ে রাস্তায় বসে প্রতিবাদ শুরু করেন সুরি। কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্যে থাকলেও একজন কাছে এসে সুরিকে গুলি করে। জানা গিয়েছে, দু’টি গুলি লাগে তাঁর শরীরে। গুলি চলার পর সুরির একদল অনুগামী তাঁকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আরেক দল অনুগামী শূন্যে গুলি চালাতে থাকেন। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, আততায়ীকে ধরা হয়েছে। তার নাম সন্দীপ সিং।

এদিকে এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। বিজেপির পক্ষ থেকে এই খুনের জন্য পঞ্জাবের ক্ষমতাসীন আপ সরকারকে কাঠগড়ায় তোলা হয়েছে। বিজেপি নেতা তেজেন্দর সিং বগগা বলেন, ‘এই ঘটনা প্রমাণ করে পঞ্জাবে আইনশৃঙ্খলা বলে কিছু নেই’।

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ডিম ছুড়লেও আমার কাছে পিস্তল আছে’, হুঁশিয়ারি কীর্তি আজাদের

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে বিশেষ ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের