দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চিরাগের দলে বড় ভাঙন, এক সঙ্গে ইস্তফা ২২ নেতার

নিজস্ব প্রতিনিধি, পটনা: লোকসভার ভোট যত এগিয়ে আসছে ততই জমে উঠছে পাটলিপুত্রের রাজনীতি। চলছে দল ভাঙা-গড়ার খেলা। বুধবার বড় সড় ভাঙন ধরল রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টিতে(রামবিলাস)। এক সঙ্গে দল ছাড়লেন ২২ পদাধিকারী। পদত্যাগীদের মধ্যে রয়েছেন দলের সর্বভারতীয় সহ সভাপতি রেণুদেবী কুশায়াহা, জাতীয় মহাসচিব সতীশ কুমার, বিহার প্রদেশ মহাসচিব রাজেশ দাঙ্গীর মতো দাপুটে নেতা-নেত্রী।

আসন্ন লোকসভা ভোটে এনডিএ’র শরিক হিসাবে বিহারে লড়ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (আর)। রাজ্যের ৪০ আসনের মধ্যে পাঁচটি আসনে লড়বে দল। ওই পাঁচ আসনের প্রার্থীর নাম ঘোষণা হতেই দলের অন্দরে শুরু হয়েছিল গৃহযুদ্ধ। বৈশালী থেকে ফের প্রার্থী করা হয়েছে বীনা দেবীর মতো বিক্ষুব্ধ সাংসদকে। তাছাড়া জেডিইউ নেতা অশোক চৌধুরীর মেয়ে সম্ভবী চৌধুরীকে সমস্তিপুরে দাঁড় করানো হয়েছে।

দলের সুপ্রিমো চিরাগের ওই সিদ্ধান্ত মানতে পারেননি লোক জনশক্তি পার্টির (আর) অধিকাংশ পদাধিকারীই। তাদের বক্তব্য ছিল, যাদের বিরুদ্ধে গত পাঁচ বছর ধরে লড়াই চলল, তাঁদের প্রার্থী করে নিচুতলার কর্মী তো বটেই, এমনকি ভোটারদেরও ভুল বার্তা দিল। কিন্তু ওই ক্ষোভকে পাত্তাই দেননি চিরাগ। এদিন এক সঙ্গে দলের রাজ্য ও জাতীয় স্তরের ২২ পদাধিকারী একসঙ্গে ইস্তফা দিয়েছেন। আর ওই ২২ নেতা-নেত্রীর ইস্তফায় চরম বিপাকে পড়ে গিয়েছে রামবিলাস পুত্র। রেণু দেবী কুশায়াহা, সতীশ কুমারের দেখানো পথে হেঁটে আরও একাধিক নেতা দল ছাড়তে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ