চুলের মুঠি ধরে টানছে পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুলিশকর্মী  এক মহিলার চুল ধরে টেনে নিয়ে যাওয়ার মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের রাজেন্দ্রনগরের কৃষি বিশ্ববিদ্যালয়ে। বিআরএস নেতা কে কবিতা ভিডিওটি শেয়ার করেছেন। এই ঘটনার জন্য তেলেঙ্গানা পুলিশের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়, দুই নারী পুলিশ সদস্য একটি স্কুটার চালাচ্ছিলেন। সেই সময় বিক্ষোভকারী এক মহিলা তাদের সামনে থেকে পালানোর চেষ্টা করলে স্কুটারে থাকা পুলিশকর্মীরা তার মাথার চুল ধরে টানে। আর তারফলেই ওই মহিলা পড়ে যায়।

বিআরএস নেতা জানিয়েছেন,’ তেলেঙ্গানা পুলিশের সাথে জড়িত সাম্প্রতিক ঘটনাটি গভীরভাবে উদ্বেগজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য। একজন শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভকারীকে এইভাবে টেনে নিয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে হবে মানবাধিকার কমিশনকে।‘

পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিওটি তাদের নজরে আসায় বিষয়টি খতিয়ে দেখা হবে। তেলেঙ্গানার এবিভিপি জানিয়েছে, যে মহিলার চুল ধরে টানা হয়েছে, তিনি তাদের দলের নেত্রী। তিনি বলেন, “গতকাল যখন গোটা দেশ আমাদের মেয়েদের সুরক্ষার কথা বলেছিল, তখন তেলেঙ্গানায় এক মহিলা কর্মীকে এভাবেই মারধর করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে।‘ ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত। কেন ওই পুলিশকর্মী ওই মহিলার চুল ধরে টানেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর