১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

রাজ্যে নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা। ইতিমধ্যেই অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম শিবাজি সাউ। বয়স ৭৪ বছর। নির্যাতিতার প্রতিবেশী।

Share:

নিজস্ব প্রতিনিধি: গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্তের। ঘটনার রেশ কাটতে না কাটতে রাজ্যে ফের নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনা। ইতিমধ্যেই অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম শিবাজি সাউ। বয়স ৭৪ বছর। নির্যাতিতার প্রতিবেশী।

অভিযোগ, ঘটনার দিন ১০ বছরের ওই কিশোরীকে জোর করে নিজের বাড়িতে নিয়ে যায় ওই বৃদ্ধ। এরপর তাঁকে ঘরে আটকে রেখে যৌন নির্যাতন করে। বৃদ্ধের কীর্তি কেউ টের পায়নি। মেয়েটিকে পোশাক খুলতে বাধ্য করে। তাঁকে যৌন হেনস্থার চেষ্টা করে। এরপর নাবালিকা ভয়ে চিৎকার শুরু করতেই আশেপাশের লোকজন ওই বাড়িতে ছুটে যান। গিয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। নির্যাতিতা কান্নায় ভেঙে পড়ে। এরপরেই অভিযুক্ত বৃদ্ধকে হাতেনাতে ধরে প্রতিবেশীরা। খবর পেয়ে নাবালিকার পরিবারও সেখানে ছুটে যায়। মেয়ের কথা শুনে দুর্গাপুর থানায় দ্বারস্থ হন। রাতেই লিখিত অভিযোগ দায়ের করেন। সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। এরপর গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে অভিযুক্ত শিবাজি সাউকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে পুলিশি হেফাজতে চেয়ে দুর্গাপুর আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন নাবালিকার পরিবার ও স্থানীয়রা। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, গত শনিবার গাইঘাটায় ১৭ বছর বয়সী এক কিশোরীর ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছে। ওইদিন সে বাড়ির কাছেই আয়োজিত একটি জলসা দেখতে গিয়েছিল। সঙ্গে তার বন্ধুবান্ধব, পরিবারের সদস্যেরাও ছিলেন। জলসা অনেক রাত পর্যন্ত চলে। রাত সাড়ে ১১টা নাগাদ কিশোরীর সঙ্গে শেষবার পরিবারের কথা হয়। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি পরিবার। বাড়িতেই ফেরেনি সে। সারা রাত খোঁজাখুঁজি করে তাঁর পরিবার। শেষে রবিবার সকালে উদ্ধার হয়েছিল কিশোরীর বিবস্ত্র ক্ষতবিক্ষত দেহ। পরিবারের দাবি, তানে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় রবিবারই ওই পরিবারের আত্মীয় প্রহ্লাদকে গ্রেফতার করে পুলিশ। এরপর মঙ্গলবার ভোররাতে ঘটনার পুনর্নির্মাণ পর্ব শেষে ফেরার সময়ে পুলিশকর্মীদের উপর হামলা করেন অভিযুক্ত প্রহ্লাদ। তখনই তাঁকে এনকাউন্টার করে পুলিশ।

 

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত